সোমবার , ২০ মে ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কী ঘটছে ইব্রাহিম রাইসির ভাগ্যে?

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২০, ২০২৪ ৮:৫৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিখোঁজ হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভাগ্যে কী ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো সর্বশেষ আপডেটে নির্বাহী প্রেসিডেন্ট মোহসেন মানসুরি এবং পূর্ব আজারবাইজান প্রদেশের ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডার আসগর আব্বাসগোলিজাদেহর বরাতে জানিয়েছিল, রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সন্ধান পাওয়া গেছে এবং ওই হেলিকপ্টার থেকে দুজন ব্যক্তি তাদের সঙ্গে যোগাযোগ করেছে।

কিন্তু এরপর আর কোনো তথ্য জানা যায়নি। সংবাদমাধ্যমগুলো শুধু জানিয়েছে, উদ্ধারকারীরা প্রেসিডেন্ট রাইসিকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করছে।

তবে এই উদ্ধার অভিযান যে কষ্টসাধ্য হবে সেটি আগেই ইঙ্গিত দিয়েছিলেন উদ্ধারকারী কর্মকর্তারা। কারণ যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেটি একটি ঘন বনজঙ্গল এবং পাহাড়ি এলাকা।

গতকাল রোববার দিন পেরিয়ে যখন রাত নামে তখন উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে যায়। কারণ সে সময় অঞ্চলটিতে বৃষ্টি হচ্ছিল এবং আশপাশ ঘন কুয়াশায় আবৃত হয়েছিল। এতে করে উদ্ধারকারীরা গাড়ি নিয়েও ঘটনাস্থলে যেতে পারেনি। তাদের পায়ে হেঁটে সেখানে যেতে হয়।

ইরানি সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সে হিসেবে এখন পর্যন্ত ১২ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে এক আবহাওয়াবিদ জানিয়েছেন, যেহেতু ওই স্থানটি একটি পাহাড়ি অঞ্চল তাই সেখানে রাত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তাপমাত্রা শূন্যের ঘরে নেমে আসবে।

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর যদি রাইসি বেঁচেও যান— তাহলে তিনি এখন কী করছেন বা কীভাবে আছেন তার কিছুই জানা যায়নি।

গতকাল রোববার (১৯ মে) আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন করে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের তারবিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। এই সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। তারবিজে ফেরার পথেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

আলোচিত খলিলকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

দিনাজপুরে ছাত্রীনিবাস কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরে ছাত্রীনিবাস কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে সিটি করপোরেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

তৃণমূলে অংশগ্রহণেই জলবায়ু সুশাসন শক্তিশালী : সেমিনারে বক্তারা

শেরপুরে ৩ লক্ষ টাকার ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

নির্মাতা নিলয়ের ‘হৃদয় নিয়ে খেলা’ সিনেমায় শিশির

আজ ৫ জেলায় জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা

সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

উপজেলা নির্বাচন: ডামুড্যা ও গোসাইরহাটে নতুন মুখ

হাকিমপুর উপজেলা পরিষদের দায়িত্ব নিলেন নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানেরা