মঙ্গলবার , ২৮ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় হত্যা ঠাকুরগাঁওয়ে পুলিশের প্রেস ব্রিফিং

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২৮, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : ২৪ ঘণ্টার মধ্যে রেজিয়া হত্যার রহস্য উদঘাটন করে ২‌ জনকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

পুলিশ সুপার বলেন গতকাল সোমবার সকালে জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নে কানাড়ী গ্রামে আম বাগানের ভিতরে রেজিয়া খাতুন (৪৮) এর লাশ পাওয়া যায়। ঘটনার বিবরণীতে জানা যায় রেজিয়ার ছেলে মামলার বাদী জুলফিকার আলী রুবেল ঢাকার একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী করেন। তার বাবা প্রায় ২০ বছর আগে মারা যায়। সে বিবাহিত হওয়ায় তার স্ত্রী ফেন্সি আক্তার সহ তার মা গ্রামে থাকতেন।

রবিবার রাতে তার স্ত্রীকে ফোন দিয়ে মায়ের খোঁজ নিতে চাইলে তার স্ত্রী বলেন মা বাড়ির বাহিরে গেছেন। তার মা বাড়িতে ফিরে না আসলে তার স্ত্রী এবং বাড়ির অন্যান্য লোকজন খোঁজাখুঁজি করেন পরের দিন সোমবার সকালে সেনগাঁও ইউনিয়নের জাহিরুল ইসলাম এর আম বাগানে রেজিয়া খাতুন এর লাশ দেখতে পায় স্থানীয়।

পরবর্তীতে পুলিশ সুপার, ঠাকুরগাঁও এর নির্দেশক্রমে ঘটনার রহস্য উদঘাটনের জন্য পীরগঞ্জ থানা এবং জেলা গোয়েন্দা শাখা, ঠাকুরগাঁও এর সমন্বয়ে বিশেষ টিম ঘটনাস্থলে কাজ করে এই হত্যার রহস্য উদঘাটন করেন। এ পর অভিযান চালিয়ে একই দিনে হত্যার ঘটনার সাথে সম্পৃক্ত আসামি মালগাঁও গ্রামের- মৃত তমিজ উদ্দীন ছেলে ১ দেলোয়ার হোসেন (৪৫) ও কানাড়ী গ্রামের মৃত ধনীবুল্লার ছেলে ২ এনতাজুল (৪৪) আটক করা হয়।

গ্রেফতার কৃতদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য মৃত রেজিয়া খাতুন কে তারা শারীরিক সম্পর্ক স্থাপনের কু-প্রস্তাব দেয়।
সে কু-প্রস্তাবে রাজি না হলে তারা রেজিয়ার মুখ চেপে ধরে ও গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ, ডিআই ওয়ান আব্দুল মতিন প্রধান, জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীসহ অন্যান্যরা। এই ঘটনায় রেজিয়া খাতুনের এর ছেলে জুলফিকার আলী রুবেল বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

এতিমদের সাথে ইফতার করলো নেস্ট

পশুপ্রেমী শিক্ষিকাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

চট্রগ্রামে এপেক্স বাংলাদেশ এর লিডারশীপ ট্রেনিং ও প্রেসিডেন্ট কনফারেন্স অনুষ্ঠিত

শেরপুরে ৩ বছরেও শেষ হয়নি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিতরণকৃত ঘরের কাজ

হাদি হত্যার বিচার নিয়ে কোন নাটক করলে তা রুখে দেওয়া হবে : হাদির পরিবার

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরন দোয়া অনুষ্ঠিত

বৃহস্পতিবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা

রাত পোহালেই নকলা-নালিতাবাড়ী উপজেলায় ভোট, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

‘ট্রাক’ প্রতীক পেলেন মুন্সীগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এড. সোহানা তাহমিনা

কুড়িগ্রামে কলেজ অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতির বিরুদ্ধে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ