মঙ্গলবার , ১৪ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ স্মার্ট কার্ড দেবে ইসি

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১৪, ২০২৪ ৮:৫৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : শতাধিক বীর মুক্তিযোদ্ধার হাতে বিশেষ স্মার্ট কার্ড তুলে দেবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩ মে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে তাদের হাতে নাগরিক এ পরিচয়পত্র তুলে দেওয়া হতে পারে।

ইসি কর্মকর্তারা জানান, জাতির এ সূর্যসন্তানদের সম্মানার্থে স্মার্ট কার্ডের ডিজাইনে পরিবর্তন এনে ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দ দুটি যোগ করা হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানান, এ পর্যন্ত সহস্রাধিক বিশেষ স্মার্ট কার্ড প্রস্তুত করা হয়েছে। শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানিয়ে তাদের হাতে কার্ড তুলে দেওয়া হবে। এমনকি ক্রেস্ট দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে। এরপর বাকিগুলো উপজেলা পর্যায়ে বিতরণ করা হবে।
জানা গেছে, সম্প্রতি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে বীর মুক্তিযোদ্ধা খচিত তার স্মার্টকার্ডটি পৌঁছে দিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

২০২২ সালে কেএম নূরুল হুদার কমিশন রাজধানীর একটি হোটেলে প্রায় ১০০ জন মুক্তিযোদ্ধার হাতে এ কার্ড তুলে দিয়ে কার্যক্রমটির উদ্বোধন করেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালযয়ের সঙ্গে পরামর্শ না করে উদ্যোগ নেওয়ায় তা থেমে যায়।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন সে উদ্যোগকেই পুনরুজ্জীবিত করলেন। বর্তমানে মাঠপর্যায়ে আবেদনের পরিপ্রেক্ষিতে এ কার্ড সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

রাজাপুরে স্কুল শিক্ষককের জমি দখল করে ঘর নির্মানের চেষ্টা ও গাছ কেটে নেয়ার অভিযোগ

প্রথম রমজানে শহীদ পরিবারের খোজখবর নিতে জুলাই শহীদদের বাড়িতে ইউএনও

ঝিনাইদহে পোষা সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

ঈদকে সামনে রেখে সক্রিয় জাল নোট চক্র, মূলহোতা পালাতক

টাঙ্গাইল শাড়ি নিয়ে ভারতে আইনি লড়াইয়ে বাংলাদেশ

কাজ না করলে মজুরি নেই, এই নিয়মে যাচ্ছেন পোশাকমালিকেরা

শেরপুরে ১০০বোতল ভারতীয় মদসহ ৩ কারবারি গ্রেপ্তার

দিনভর চমক : বাদ পড়লেন মাহী-সোহানা-কবির, থাকছে আপিলের সুযোগ

একুশে বইমেলা আমাদের ইতিহাস-ঐতিহ্যের বিকাশে একটি অন্যতম অনুষঙ্গ : রাষ্ট্রপতি

ঝিনাইদহের সিও সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন