ছবি ও সংবাদ >> গাজী আখতারুজ্জামান, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ এর অভিযানে ১১ টি ভারতীয় এয়ারগান ও ৭ হাজার রাউন্ড গুলি উদ্ধার হয়েছে । শনিবার বেলা ১১:৩০ টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়ানের ছনকা তালতলা এলাকা থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ঘটনার সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি ।
উদ্ধার করা অস্ত্র ও গুলি কালিগঞ্জ থানায় জমা দেওয়া হয় ।



















