শুক্রবার , ৯ ফেব্রুয়ারি ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

পদক পাচ্ছেন ১৮০ আনসার সদস্য

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সাহসিকতা এবং সেবামূলক কাজের জন্য পদক পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৮০ জন সদস্য। ১২ ফেব্রুয়ারি বাহিনীটির ৪৪তম জাতীয় সমাবেশে গাজীপুরের সফিপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাহিনীর সদস্যদের হাতে এ পদক তুলে দেবেন।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) জাহিদুল ইসলাম।

এর আগে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা-২ থেকে ১৮০ জন সদস্যের পদকের প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব জোসেফা ইয়াসমিন।

প্রজ্ঞাপনে বলা হয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আট ক্যাটাগরিতে পদক পাবেন। বাংলাদেশ আনসার পদক ক্যাটাগরিতে ১০ জন, প্রেসিডেন্ট আনসার পদক ক্যাটাগরিতে ১৯ জন, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক ক্যাটাগরিতে ৯ জন, প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক ক্যাটাগরিতে ১৯ জন, বাংলাদেশ আনসার (সেবা) পদক ক্যাটাগরিতে ১৯ জন, প্রেসিডেন্ট আনসার (সেবা) পদক ক্যাটাগরিতে ৩৯ জন, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক ক্যাটাগরিতে ১৯ জন এবং প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক ক্যাটাগরিতে ৩৯ জন পদক পাবেন।

এরমধ্যে মরণোত্তর ‘বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল’ পদক পাচ্ছেন ভিডিপি সদস্য মৃত রূপচান।

তার পক্ষ থেকে পদক গ্রহণ করবেন রূপচানের ছেলে মাহবুবুর রহমান। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ৪৫ জন নারী সদস্য আনসার পদক পাচ্ছেন।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি আনসার বাহিনী গঠন করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাহিনীটি।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

শরীয়তপুরে মামলা প্রত্যাহারের দাবিতে প্রবাসী আজিজুল বেপারীর সাংবাদ সম্মেলন

ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক সিরাজ

শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন সাকিব

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তিন দিনের কর্মসূচি

দুদকের মামলায় অব্যাহতি চেয়ে ড. ইউনূসের আবেদন

লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নে চশমা মার্কার চেয়ারম্যান প্রার্থী মাকসুদুর রহমান জয়ী

গ্লোবাল কনজুমার এন্ড হিউম্যান রাইটস-এর চান্দিনা উপজেলা কমিটি গঠন

১৫ নভেম্বর থেকে হজের নিবন্ধন

ট্রান্সজেন্ডার ধারণাটি ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক: চুন্নু

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ঝিনাইদহে চেয়ারম্যান হলেন যারা