ছবি ও সংবাদ >> আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : প্রথম ধাপে বুধবার সারাদেশে ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ হয়েছে এর মধ্যে ঝিনাইদহে দুইটি উপজেলা ঝিনাইদহ সদর ও কালিগঞ্জ এই দুইটি উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সকালের দিকে ভোটার উপস্থিতি কম হলে দুপুরে পরে খানিকটা পরিবর্তন। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মিজানুর রহমান মাসুম বিজয়ী হয়েছেন। তিনি ৩৫৫৩৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন। তার নিকটমতম প্রতিদ্বন্দ্বি জে এম রশিদুল আলম পেয়েছেন ৩০৭৫৫ ভোট। ৪৭৮৩ ভোট বেশি পেয়ে মিজানুর রহমান মাসুম জয়ী হন।
এছাড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন এনামুল হক এনাম ৪০ হাজার ৭০৭ ভোটে তার নিকটতম প্রার্থী ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ৪০ হাজার ৩২০ভোট পেয়েছিলেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্ষা খাতুন (হিজড়া) বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
এদিকে একইদিনের কালীগঞ্জ উপজেলা নির্বাচনে মোতিয়ার রহমান মতিকে পরাজিত করে বর্তমান ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এছাড়া কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শফিকুজ্জামান রাসেল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহানাজ পারভিন বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।
দুই উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে রাতে বেসরকারি ফলাফল অনুযায়ী তাদের বিজয়ী ঘোষণা করা হয়।



















