সোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশ বিষয়ক কনফারেন্স

প্রতিবেদক
বার্তা প্রবাহ
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১০:৫২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ৭৮তম জাতিসংঘ সাধারন পরিষদের সাইডলাইনে বাংলাদেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর এনআরবি’র উদ্যোগে আয়োজিত কনফারেন্সের প্রতিপাদ্য ছিল- “বাংলাদেশ: শান্তিরক্ষী ও প্রবাসীদের মাধ্যমে ব্রান্ডিং।”

এনআরবি সেন্টারের চেয়ারপার্সন এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, জাতিসংঘে নিযুক্ত আমেরিকার শান্তি বিষয়ক রাষ্ট্রদূত ড. সীমা কারাতনায়া। সম্মানিত অতিথি ছিলেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা ।

অনুষ্ঠানে নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী মাহমুদ হাসান এমবিই ও শেখ আলিউর রহমান ওবিই। এছাড়া আরও বক্তব্য রাখেন সানোয়ার এ চৌধুরী, ইনা ইসলাম, এডভোকেট নাসির উদ্দীন, সার্জেন্ট এরশাদুর সিদ্দীক, ওয়াসেফ চৌধুরী, রোকন হাকিম, শাহি চৌধুরী, আদিব মালেক চৌধুরী, ফাতেমা প্রিসিলা ও তাসমী ইমলাক।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তার বক্তব্যে প্রবাসী ও শান্তি রক্ষীদের অবদানের কথা উল্লেখ করেন। তিনি বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে প্রবাসীদের অবদান রাখার আহ্বান জানান।

ড. মশিউর রহমান বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিকে সতেজ রেখেছে। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশী শান্তিরক্ষীদের অবদান আজ স্বীকৃত।

সেকিল চৌধুরী তার বক্তব্যে বলেন, দেশে বিদেশে রাজনৈতিক ভিন্নতা থাকলেও সকলকে নিয়েই এগিয়ে যেতে হবে। দেশের মর্যাদা ও সাধারণ মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

কনফারেন্সে বক্তারা দেশে-দেশে ও মানুষে-মানুষে সম্পর্ক জোরদার করা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের উপর জোর দেন। অনুষ্ঠানে জাতিসংঘের বিভিন্ন বিভাগ ও সংস্থার কমর্কতা ও নানা শ্রেণিপেশার প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র : বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

ধোলাইখালে সংঘর্ষ : বিএনপির চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

শাকিব খানও কাঁদলেন ‘প্রিয়তমা’ দেখে

গয়না কুড়ি নব জাগরণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

শরীয়তপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

শহীদ বুদ্ধিজীবী দিবসে দারুসসালাম থানা আওয়ামিলীগ নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি

দেশে খাদ্য নিয়ে কোনো শঙ্কা নেই: আলী ইমাম মজুমদার

আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ করেছে: গণতন্ত্র মঞ্চ

গাজায় ইসরায়েলি হামলা চলছেই; নিহত ছাড়িয়ে গেল ৪২ হাজার ৭০০

বিটিএসএফ-এর সাংগঠনিক পরিচয়পত্র গ্রহণ করলেন কেন্দ্রীয় নেতা বি.এম. মকবুল হোসেন

চিরিরবন্দরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত