সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শরীয়তপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৩০ সেপ্টেম্বর)

সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারের কাছে মাদক, ইভটিজিং ও শহরের বিভিন্ন পয়েন্টের যানজট, অবৈধ যানবাহনের পাশাপাশি বিভিন্ন সময় ডাকাতিসহ জেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

তবে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বরাবরই পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে এমনটি দাবি করে নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, আমরা পর্যায়ক্রমে সকল বিষয় নিয়ে কাজ করবো, এজন্য সকলকে সহযোগিতা করতে হবে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকদের প্রশংসা তুলে ধরে যে কোন বিষয়ে পুলিশকে সহযোগিতার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী শাওন, পালং মডেল থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রবীণ সাংবাদিক আবুল হোসেন সরদার, আব্দুস সামাদ তালুকদার, শেখ খলিলুর রহমান, সাংবাদিক এসএম মজিবর রহমান, আবুল বাশার, কেএম রায়হান কবীর সোহেল, বোরহান উদ্দিন রব্বানী, আব্দুল আজিজ শিশির, মাহবুবুর রহমান, মো. আল-আমিন শাওন, জামাল মল্লিক, মো. রোমান আকন্দ, ওবায়েদুর রহমান সাইদ সহ শরীয়তপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

কারামুক্ত হলেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন

গোসাইরহাট উপজেলার চেয়ারম্যান প্রার্থী মাসুদ আলমের ঘোড়া মার্কায় ব্যাপক গণসংযোগ

ভালুকা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, জাহাঙ্গীর সভাপতি হুমায়ুন সম্পাদক

শেরপুরের গারো পাহাড়ে অসুস্থ বন্যহাতিকে চিকিৎসা দিল বন বিভাগ

ঝিনাইদহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ঢাকা-কক্সবাজার ট্রেনে সর্বনিম্ন ভাড়া ৫১৫ টাকা, সর্বোচ্চ ২০৩৬

রাষ্ট্রের মুখ তিনটি, নীতি নেই একটিও

ঢাকা জেলার নবাবগঞ্জে তাফসিরে যাচ্ছেন মিজানুর রহমান আজহারি

বিএমএসএফ`র বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

সেচ মেশিন দেয়ার প্রলোভনে কৃষকের ১১ হাজার টাকা নিয়ে লাপাত্তা প্রতারক