সোমবার , ২১ আগস্ট ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

চট্টগ্রামে পানিবন্দি বন্যার্তদের পাশে এস আলম গ্রুপ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
আগস্ট ২১, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি : কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে লাখ লাখ চট্টগ্রামবাসী পানিবন্দি হয়ে পড়েছেন। এতে দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট। এমন পরিস্থিতিতে অতীতের মতো এবারও চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে এস আলম গ্রুপ। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে ১৫ হাজার পরিবারের জন্য জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে।

চট্টগ্রামের বানভাসি মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তার মধ্যে সবার জন্য থাকছে-চাল ৫ কেজি, ডাল ১ কেজি, চিড়া ৫ কেজি, গুড় ১ কেজি, লবণ ১ কেজি, শুকনো বিস্কুট/টোস্ট বিস্কুট ২ বক্স, স্যালাইন ১০ পিসের ১ প্যাকেট। সঙ্গে থাকছে ডেটল সাবান ২টি, দিয়াশলাই/ গ্যাসলাইট এবং ভালো মানের ৫টি করে মোববাতি। এছাড়া ১৫ হাজার পরিবারের জন্য ২ লাখ লিটার নিরাপদ সুপেয় পানিও সরবরাহ করেছে।
এস আলম গ্রুপের পক্ষ থেকে ত্রাণ সহায়তার প্রসঙ্গে বলা হয়, এবার স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে চট্টগ্রামবাসী। তাদের দুঃসময়ে সামর্থ্য অনুযায়ী সবারই বন্যার্তদের পাশে থাকা উচিত। এস আলম গ্রুপ যেকোনো দুর্যোগ, মহামারি বা চ্যালেঞ্জিং সময়ে চট্টগ্রামের সাধারণ মানুষকে সহায়তার জন্য অতীতে সবসময় এগিয়ে এসেছে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। মানবিক দিক বিবেচনা করেই আমরা প্রাথমিকভাবে ১৫ হাজার পরিবারের জন্য জরুরি ত্রাণ সহায়তা দিয়েছি। ত্রাণ সামগ্রীর মধ্যে প্রয়োজনীয় খাবার, জরুরি স্বাস্থ্য উপকরণসহ অন্যান্য পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। আমরা চট্টগ্রামের বানভাসি মানুষের জন্য সহায়তা অব্যাহত রাখব।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন সড়ক নিরাপত্তার আজাদ হোসেন

রাজাপুরে ভয়ভীতি হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন

সাংবাদিক খন্দকার মো. জাহাঙ্গীরের মৃত্যুতে ডিএসইসি’র শোক

ভোক্তা অধিকারে অভিযোগ করবেন যেভাবে

চৌগাছার নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের শুভেচ্ছা বিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশ বিষয়ক কনফারেন্স

মহেশপুরে মসলা ফসলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

রাজাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত

সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে দুই শ্রমিকের প্রানহানি

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর