বৃহস্পতিবার , ১ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

দর্শনা ডিলাক্স বাসে তল্লাশি করে ১৬ বোতল ফেনসিডিলসহ একজন আটক

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১, ২০২৫ ১০:১১ পূর্বাহ্ণ

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি : ৩০ এপ্রিল ২০২৫ ইং, বুধবার আনুমানিক সকাল ১০টা ১৫ মিনিটে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর এলাকায় দিবাকালীন চেকপোস্টে অভিযান চালিয়ে ১৬ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে আরাপপুর হাইওয়ে থানা, খুলনা রিজিয়ন।

প্রতিদিনের মতোই হাইওয়ে পুলিশের তল্লাশিকালে দর্শনা ডিলাক্স পরিবহনের একটি বাসে সন্দেহজনকভাবে তল্লাশি চালিয়ে ফেনসিডিলের বোতলগুলো উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় গোলাম রসুল (৪৪) নামের এক ব্যক্তিকে। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর কবরস্থান পাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আইয়ুব শেখ।

আটককৃত গোলাম রসুলকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, সড়কপথে মাদক পরিবহন রোধে তারা নিয়মিত চেকপোস্ট ও নজরদারি বৃদ্ধি করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সর্বশেষ - সারা দেশ