জান্নাতেও সালামের প্রচলন থাকবে। এক জান্নাতি অপর জান্নাতিকে সালাম দেবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘সেখানে তাদের অভিবাদন হবে সালাম।’ (সুরা ইউনুস, আয়াত, ১০)
সালাম দেয়া সুন্নাত, তবে এর উত্তর দেয়া ওয়াজিব। অনেক সময় অনেকে মুখে সালাম না দিয়ে ইশারায় সালাম দেন, কেউ কেউ আবার ইশারাতেই উত্তর দিয়ে থাকেন। সালাম দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে এটি সঠিক কোনো পদ্ধতি নয়। কারণ, সালাম শুনিয়ে দেওয়ার নিয়ম এবং সালামদাতাকে জওয়াব শুনিয়ে দেওয়া ওয়াজিব।



















