বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

জনসমুদ্রে পরিণত হয় রামপালে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মার্চ ১৩, ২০২৫ ২:১১ অপরাহ্ণ

মোল্যা তুহিন, রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপাল উপজেলা, বিএনপি’র উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে ও ছাত্র নেতা ইসমাইল মোল্লা খোকনের সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।পেড়িখালী ইউনিয়নসহ ৯টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মির উপস্থিতি কানায় কানায় ভরে যায় উপজেলা মাঠ ও আশেপাশের রাস্তাঘাট।

দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতি, অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকের বিস্তার, চাঁদাবাজি, দখলবাজি, নৈরাজ্য সৃষ্টি ও রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় জেলা বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আ. হালিম খোকন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নিহত আ. ছালাম পাটোয়ারীর স্ত্রী শিলা পারভীন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি মরহুম মল্লিক মিজানুর রহমান মজনুর স্ত্রী জেসমিন আরা রঞ্জু, মরহুম আশফাক হাওলাদারের স্ত্রী সাবেরা জামান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বার বার নির্বাচিত চেয়ারম্যান মরহুম খাজা মইন উদ্দিন আক্তারের স্ত্রী চম্পা বেগম, পেড়িখালী ইউনিয়নের সফল সভাপতি রফিক, সহ মজিদ শেখ, কাবির মোড়ল, আলামিন হাওলাদার,মোকসেদ সেখ, হাফিজ মোড়ল, প্রমুখ।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতি, সহাফিজাস, নৈরাজ্য ও মাদক বন্ধে সরকার ভাল ক সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে এবং পুলিশ প্রশাসন আমাদের দাবী উপেক্ষা করে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। দায়েরকৃত মামলা আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার না করলে কঠোর ব্যাবস্থা নেয়ার ঘোষনা দেন নেতৃবৃন্দ।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুয়াকাটায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা

পহেলা বৈশাখে হরিণাকুন্ডু উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আবুল হাসান মাস্টারের শুভেচ্ছা

কলেজছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরালের হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ

ঢাকা-কক্সবাজার ট্রেনে সর্বনিম্ন ভাড়া ৫১৫ টাকা, সর্বোচ্চ ২০৩৬

তরুণ লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে লাইজু-ইমরান

বাংলাদেশ-সৌদির যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন

৭২ ঘন্টা বিদ্যুৎবিহীন নলছিটি,বিশুদ্ধ পানির জন্য হাহাকার

ঝিনাইদহে লিচু গাছ থেকে পড়ে দিনমজুরের করুন মৃত্যু