শনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

নানা আয়োজনে বার্তা প্রবাহর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ফেব্রুয়ারি ১, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : দিনভর নানা আয়োজনে ৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার রাজধানীর একটি হোটেলে বার্তা প্রবাহ পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের ১ম পর্বে বার্তা প্রবাহ পত্রিকার সারাদেশ থেকে অংশগ্রহন করা ৬৫ জন সাংবাদিককে নিয়ে মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণ কার্যক্রমে অংশ গ্রহন করে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষন প্রদান করেন বার্তা প্রবাহ পত্রিকার যুগ্ম সম্পাদক নিরাপত্তা বিশ্লেষক মোঃ সালাহউদ্দিন ও ক্যামেরা পরিচালনার উপর প্রশিক্ষণ দেন বার্তা প্রবাহ ও একুশে টেলিভিশনের ক্যামেরা পারসন অজয় হালদার।

মধ্যাহ্ন ভোজের পর ২য় পর্বে আলোচনা ও প্রশিক্ষণে অংশগ্রহনকারী সাংবাদিকদের সনদ বিতরণ করা সহ সাংস্কৃতিক আয়োজন ও সংবাদ প্রেরণ সহ নানাভাবে বার্তা প্রবাহর কার্যক্রমে সহযোগীতার জন্য বার্তা প্রবাহ বিভিন্ন জেলা থেকে ১৫ জন সাংবাদিককে বর্ষসেরা প্রতিবেদকদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

বার্তা প্রবাহ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২য় পর্বের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক বার্তা প্রবাহ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- ওজাব মোঃ হাসান আলী রেজা (দোজা), বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মহাসচিব ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) মোঃ শামছুল আলম, দৈনিক তথ্য সংবাদ এর যুগ্ম সম্পাদক মোঃ নূরুজ্জামান (আকাশ), বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ আহাদ পাটোয়ারী, বিশিষ্ট সাংবাদিক ও মহাসচিব বিটিএসএফ মোঃ আল-আমিন (শাওন)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বার্তা প্রবাহ পত্রিকার যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মোঃ মিজানুর রহমান চৌধুরী (অব.), বার্তা প্রধান মোঃ নূর-ই-আলম সিদ্দিকী মুরাদ, সহকারী সম্পাদক মোঃ সুলাইমান, মোহাম্মদ ইসমাইল হোসেন এলিন, রুপক চৌধুরী, সৈয়দা রোকসানা পারভীন রুবি, মহানগর সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ সহ দেশের ভিন্ন জেলা উপজেলা ও ঢাকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে কলেজ অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতির বিরুদ্ধে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ

মোঃ কাওসার বার্তা প্রবাহের শরীয়তপুর প্রতিনিধি নিযুক্ত

শিক্ষকরা সমাজের বাতিঘর এবং সুনাগরিক গড়ার প্রধান প্রকৌশলী : রাষ্ট্রপতি

“বুদ্ধিমান রুপে গাঁধা” শিক্ষানীয় এই কবিতায় যা ফুটিয়ে তুলেছেন রিপোর্টার উজ্জল!

চলছে ১৩৯ উপজেলার ভোটগ্রহণ

কুমিল্লা দেবিদ্বারে ফার্মেসী পাড়ায় অভিযান করেন ভ্রাম্যমান আদালত

‘ফাস্টেস্ট টু ইউনিকর্ন অ্যাওয়ার্ড’ পেল নগদ

রাজাপুরে বর্নাঢ্য আয়োজনে প্রধান শিক্ষিকার বিদায়ী সংবর্ধণা

শেরপুরে ৫০ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

বাংলাদেশ ডিপ্লোমা ফিজিওথেরাপি কমিউনিটির (BDPC) ৩০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন