বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ২, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ

আল মমিনুর রহমান লিংকন : ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫ স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়েছে। এ আদেশের ফলে পূর্বের ঘোষিত তফসীল অনুযায়ী মোচিক শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ৫ জানুয়ারি যথাসময়ে অনুষ্ঠিত হবে। ১ জানুয়ারি মোচিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহাব্যবস্থাপক (অর্থ) হিরন্ময় বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে স্থগিত আদেশ প্রত্যাহার ও পূর্ব ঘোষিত তফসীল অনুযায়ি ৫ জানুয়ারি ভোট গ্রহনের বিষয়টি জানানো হয়।

এর আগে গত ৩০ ডিসেম্বর মোচিক/এমডিসেল-০৭/২৩৬২ সূত্র মোতাবেক মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৫ স্থগিত আদেশ দেওয়া হয়েছিল। নির্বাচন স্থগিত আদেশের ফলে শ্রমিক অসন্তোষ এবং চলমান উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। ফলে মিলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত, বিভাগীয় শ্রম আদালত রাজশাহী এর বিজ্ঞ আইনজীবীর আইনি মতামত, বিএসএফআইসি সদর দপ্তরের মৌখিক পরামর্শ এবং নির্বাচন পরিচালনা কমিটির ৩য় অধিবেশনের সিদ্ধান্ত মোতাবেক সাধারণ নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

বন্ধ মিডিয়া খুলে দেয়া ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডিইউজে

দিয়ামনি মাল্টিমিডিয়ার এক যুগ পূর্তি পালিত

ইউটিউব দেখে চিয়া সীড চাষ; সফল শেরপুরের তরুণ উদ্যোক্তা শিমুল

“আবাসনের দাবি ন্যায্য”, জবি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস উপদেষ্টা মাহফুজের

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডেন্টাল ইউনিটের উদ্বোধন

ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনে ভৌতিক ভোট যোগ, পূণরায় গননার আবেদন

কাঠালিয়া উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত

বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী বাছাই ও মনোনয়ন পত্র বিতরন কার্যক্রম কাল

চতুর্থ দফায় বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ চলছে

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচন নিয়ে রিট কার্যতালিকায়