মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

সমাজসেবা ও সাংবাদিকতায় বিশেষ সম্মাননায় ভূষিত এস এম আজাদ হোসেন

প্রতিবেদক
admin2
জুলাই ২১, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক পরিবেশ সাহিত্য পরিষদের আয়োজিত আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানে সমাজসেবা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা গ্রহণ করেছেন সাংবাদিক ও সংগঠক এস এম আজাদ হোসেন।

রাজধানীর বাংলা একাডেমির কবি আল মাহমুদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যও প্রদান করেন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘আদর্শ মানুষ গড়তে নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা’।

বক্তব্যে এস এম আজাদ হোসেন বলেন, নৈতিকতা, সত্যনিষ্ঠা ও মানবিক মূল্যবোধ ছাড়া কোনো সমাজ দীর্ঘদিন টিকে থাকতে পারে না। একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম শুধু সংবাদ পরিবেশনই করে না, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে মানুষের বিবেককে জাগ্রত করে। তরুণদের আদর্শ, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি পেশা নয়, এটি মানুষের অধিকার, সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর অঙ্গীকার। সমাজের কল্যাণে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

নেলসন ম্যান্ডেলার জীবন ও সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বৈষম্য, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে তাঁর অবিচল অবস্থান বিশ্ববাসীর জন্য অনুপ্রেরণা। ক্ষমাশীলতা, মানবতা এবং নেতৃত্বের যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা নতুন প্রজন্মের জন্য চিরকাল পথপ্রদর্শক হয়ে থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. ছিদ্দিকুর রহমান মিয়া। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম, উদ্বোধক ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী,বিভিন্ন সামাজিক,সাহিত্য,সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক পরিবেশ সাহিত্য পরিষদের চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া।

সমাজসেবা,মানবিক কর্মকাণ্ড এবং দায়িত্বশীল সাংবাদিকতায় অবদানের জন্য এস এম আজাদ হোসেনকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

তুবা সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে রান্না করা খাবার বিতরন

উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তারেক রহমানের শোক

কুমিল্লা, ময়মনসিংহ সিটিসহ ২৩৩ নির্বাচনের তফসিল ঘোষণা

শেরপুরে বঙ্গবন্ধু হা-ডু-ডু টুর্ণামেন্টের উদ্বোধন

লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নে চশমা মার্কার চেয়ারম্যান প্রার্থী মাকসুদুর রহমান জয়ী

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন রাজবাড়ীর মুহাম্মদ আলী

জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ