শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বায়রো

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ১৪, ২০২৪ ১০:১৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ফ্রান্সে কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতা অবসানের চেষ্টায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মধ্যপন্থি নেতা ফ্রাঙ্কোইস বায়রো। শুক্রবার (১৩ ডিসেম্বর) বায়রোকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

গত ৪ ডিসেম্বর পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের ক্ষমতাচ্যুতি ফ্রান্সকে নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছিল। এখন নতুন প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বায়রোতে দীর্ঘদিন ক্ষমতায় টেকেন সেটি নিশ্চিত করাই ম্যাক্রোঁর প্রধান কাজ। মিশেল বার্নিয়ে মাত্র তিনমাস প্রধানমন্ত্রী পদে টিকে ছিলেন। এমপি’রা তাকে ৯দিন আগে উৎখাত করেছে।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তার প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি সময় পার করছেন। তার নিয়োগ করা বায়রো হবেন এ বছরের চতুর্থ প্রধানমন্ত্রী। বিবিসি জানায়, ম্যাক্রোঁর মিত্র বায়রো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মেয়র এবং মোডেম পার্টির নেতা। নতুন প্রধানমন্ত্রী হিসাবে তার নাম ঘোষণার আগে দুইজনের মধ্যে দুই ঘণ্টা আলোচনা হয়েছে।

এলিসি প্রাসাদের ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত হয়। ম্যাক্রোঁ বৃহস্পতিবারেই (১২ ডিসেম্বর) নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু পরে তিনি তা পিছিয়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) নাম ঘোষণা করলেন।

ফ্রান্সে প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষোভের কারণে ৫৩ শতাংশ মানুষ সকারের পতন চাওয়ার সময়টিতেই সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে বিশেষ ক্ষমতাবলে পার্লামেন্টে এমপি’দের ভোট ছাড়াই পাস করিয়ে নিয়েছিলেন তার বাজেট বিল। এর মধ্য দিয়ে বার্নিয়ে তার সরকারের অনাস্থা ভোটের মুখে পড়ার ঝুঁকি নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি ক্ষমতা হারান। নতুন প্রধানমন্ত্রীকে এখন পার্লামেন্টে পাসের জন্য একটি বাজেট তৈরির তাৎক্ষণিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

সূত্র- সিএনএন।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে ছুটির ৩ দিনে তিন জনসমাবেশ

নানা আয়োজনে জাতীয়তাবাদী পরিষদ অষ্টাশি’র মিলনমেলা অনুষ্ঠিত

দেড় মাস পর নয়াপল্টনে বিএনপি’র কর্মসূচি

ডুনা’র উদ্যোগে “জুলাই গন অভ্যুত্থান দিবস” পালিত

পায়রা বন্দরে মহান স্বাধীনতা দিবসে কোস্টগার্ডের যুদ্ধজাহাজ উন্মুক্ত

বরিশাল অঞ্চলে সেরা কর দাতা নলছিটির প্রবীণ ব্যবসায়ী হাজী আঃ রহমান খলিফা

কালীগঞ্জে চাঁদাবাজি মামলার আসামী রতন খান আটক

রাজাপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ব্রীজের মুখ আটকিয়ে ভবন নির্মান, ২ শতাধিক কৃষকরা শঙ্কিত

শাহাদাত হোসেনকে প্রশাসক নিয়োগ: প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাল জেলা বিএনপি

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত