মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

লিটারে ১০ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

প্রতিবেদক
বার্তা প্রবাহ
এপ্রিল ১৬, ২০২৪ ৩:৩৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : আবারও সয়াবিন তেলের দাম বেড়েছে। লিটার প্রতি ১০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৭৩ টাকা। এর আগে, খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৬৩ টাকা, যা মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে কার্যকর হবে। গতকাল সোমবার এ দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর করা হবে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ভোজ্যতেলের কাঁচামাল আমদানি, উৎপাদন পর্যায়ে গত ৭ ফেব্রুয়ারি জারিকৃত বিজ্ঞপ্তির মেয়াদ গত ১৫ এপ্রিল শেষ হয়েছে। ফলে ১৬ এপ্রিল থেকে বাজারে ভোজ্যতেল (পরিশোধিত পাম তেল এবং পরিশোধিত সয়াবিন তেল) ভ্যাট অব্যহতি পূর্ববর্তী মূল্যে সরবরাহ করা হবে।

এতে আরও বলা হয়েছে, উল্লিখিত বিষয়ের আলোকে ১৬ এপ্রিল, ২০২৪ তারিখ থেকে ভোজ্যতেলের মূল্য কার্যকর হবে। সেখানে বোতলজাত ১ লিটার সয়াবিন তেলের দাম প্রস্তাব করা হয়েছে ১৭৩ টাকা, ৫ লিটার ৮৪৫ টাকা এবং খোলা ১ লিটার পাম তেলের দাম ১৩২ টাকা করা হয়েছে।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

বিএনপি চাঁদাবাজি-দখলবাজির মধ্যে নেই : মির্জা আব্বাস

লড়াই-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব: নজরুল

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য র‍্যাবের হাতে গ্রেফতার

সড়কে দোকান, বাজারে বিশৃঙ্খলা: কলাপাড়ায় বরাদ্দ ঘর ফাঁকা

রাত ১১টার মধ্যে জাকসুর চূড়ান্ত ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের

ঝড়ের লাকড়ি নিয়ে দ্বন্দ্বে আহত ৩, ঝালকাঠিতে চাচার দায়ের কোপে মাদ্রাসা ছাত্র খুন, আটক ১

লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫ এর বোর্ড অফ ডিরেক্টরি নির্বাচন সম্পন্ন

বায়ুদূষণে বিশ্বের ১০০ শহরের মধ্যে পাঁচ নম্বরে ঢাকা

দাখিলেও দেশ সেরা, সাফল্যের ধারা অব্যাহত রাখলো ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা

হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে ১৫ গ্রামের ১৫ হাজার মানুষ