শনিবার , ২ ডিসেম্বর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ২, ২০২৩ ১০:২৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সকাল ৯টা ৩৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতত্ব জরিপ সংস্থা- ইউজিএস এর তথ্য বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগঞ্জের ৮ কিলোমিটার দক্ষিণ-উত্তরদক্ষিণে মাটির ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

ঢাকা ছাড়াও নোয়াখালী, সিলেট, রাজশাহী, রংপুর অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে সেখানকার আবহাওয়া অফিস। প্রাথমিকভাবে ভূমিকম্পে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

একই দিন সকালে কাছাকাছি সময়ে ভূমিকম্প অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ ভারতের চীন সীমান্তবর্তী অঞ্চল লাদাখেও। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হচ্ছে, ভারতের জাতীয় ভূমিকম্পবিদ্যা সেন্টার জানিয়েছে সকাল ৮টা ২৫ মিনিটে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৪।

চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশে ১০টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প সংঘটিত হয়েছে, যার প্রথমটি হয়েছে গত ১৬ ফেব্রুয়ারি। এর উৎপত্তিস্থল ছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

সিলেটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেফতার

টাঙ্গাইল শাড়ি নিয়ে ভারতে আইনি লড়াইয়ে বাংলাদেশ

সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষের দুর্নীতির অভিযোগ

দৌলতখানে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে নলছিটিতে কুরআন শিক্ষা সবক অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ

২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কৃষ্ণচূড়ায় রঙিন কুমিল্লার চারদিক

চীনে আতঙ্ক নতুন ভাইরাস; ছড়িয়ে পড়ার শঙ্কায় জরুরি অবস্থা জারি!

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত