শনিবার , ১১ নভেম্বর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

উন্নয়ন-সমৃদ্ধির প্রতীক নৌকায় ভোট চাইলেন- হুইপ আতিক

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ১১, ২০২৩ ১:১৭ অপরাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর : শেরপুরের পাকুড়িয়ায় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সরকারের সাফল্য ও শেরপুর সদরের উন্নয়ন সংক্রান্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(১০ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার নিজাম উদ্দিন আহমেদ মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত উন্নয়ন সভায় আসন্ন নির্বাচনে উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক নৌকায় ভোট চাইলেন সমাবেশের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

এসময় আতিউর রহমান আতিক বলেন, বিএনপি-জামায়াত দেশে হরতাল অবরোধের নামে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা ব্যাহত করতে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে তারা ওইসব অপরাজনীতি করছে। কিন্তু দেশের মানুষ তাদের সেই অপরাজনীতি প্রত্যাখান করেছে। শেখ হাসিনার সরকারের টানা ৩ মেয়াদে শেরপুর সদরে বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে হুইপ আতিক বলেন, আগামী দিনে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও রেলপথ স্থাপনের মাধ্যমে শেরপুরের উন্নয়ন পূর্ণ করতে চাই। এ তিনটি দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন। কাজেই উন্নয়ন-অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, শেখ হাসিনার হাতে দেশও তেমনি নিরাপদ। তিনি আসন্ন নির্বাচনে উন্নয়ন সমৃদ্ধির প্রতীক নৌকায় ভোট প্রার্থনা করেন।

পাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাবেক কোষাধ্যক্ষ, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ।

ওই সময় বক্তারা বলেন, হুইপ আতিক শেরপুর সদরের উন্নয়নের কাণ্ডারি। শেরপুর সদরের উন্নয়ন-অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় হুইপ আতিকের কোন বিকল্প নেই। যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সংকল্প ব্যক্ত করেন বক্তারা।

সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ভুট্টো ও চন্দন কুমার সাহা, সাবেক সদস্য আবুল হাসেম, অধ্যক্ষ গোলাম হাসান সুজন, শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মনির উদ্দিন আহমেদ, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান,সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীম আরাসহ জেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

শীতের মধ্যে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

জুলাই গণহত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি: ভলকার তুর্ক

বাবার হাতে ছেলে খুন, পুলিশের হাতে আটক ঘাতক বাবা

নারীত্ব বৈহিপ্রকাশ, ভেতরত্ব পুরুষ, এ-ই নিয়ে ধংস হলো সব যুগের পুরুষ

ওজাবের ঢাকা মহানগর আহবায়ক কমিটি গঠন : ওয়াহিদ আহবায়ক ছানাউল্লাহ সদস্য সচিব

চিত্র শিল্পী রকিব মুক্তাদিরের চতুর্থ একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

বেইলি রোড ট্র্যাজেডি: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

তুবা সমাজ কল্যাণ সোসাইটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হারিয়ে যাচ্ছে প্রকৃতিতে শুভ্রতা ছড়ানো বড় সাদা বক

কলাপাড়ায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, মাঝারি তাপপ্রবাহে অতিষ্ট সাধারন মানুষ