সোমবার , ৬ জুলাই ২০২৬ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আলফাডাঙ্গায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দর সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
admin2
জুলাই ৬, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ

জাহিদুল হক মোল্লা, ফরিদপুর : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

রবিবার (৬ জুলাই) আলফাডাঙ্গা উপজেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমানের পাশাপাশি উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গেও শুভেচ্ছা ও মতবিনিময় করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে আলফাডাঙ্গা মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ ইমরান মোল্লা, সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক আল মামুন চৌধুরী আশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক মোল্লা এবং কার্যনির্বাহী সদস্য মোঃ জহিরুল হক।

এ সময় সাংবাদিকতা, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত