শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কলাপাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চলে যাওয়ার অভিযোগ

প্রতিবেদক
admin2
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ

সৌমিত্র সুমন, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চলে যাওয়ার অভিযোগে থানায় লিখিত আবেদন করেছেন এক স্বামী। বুধবার (২৬ ফেব্রুয়ারি) কলাপাড়া থানায় অভিযোগটি দায়ের করেন পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চিংড়িয়া এলাকার বাসিন্দা সুজন বিশ্বাস (৩২)।

লিখিত অভিযোগে সুজন বিশ্বাস উল্লেখ করেন, প্রায় এক বছর আগে বাউফল উপজেলার ঘুসিংগা এলাকার বাসিন্দা বৃষ্টি রানী কুলের সঙ্গে তার বিয়ে হয়। বৃষ্টি রানী কুল, পিতা সুবল কুলু। বিয়ের পর প্রথমদিকে তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও পরবর্তীতে স্ত্রীর আচরণে পরিবর্তন লক্ষ্য করেন বলে অভিযোগে দাবি করা হয়।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন বিকাল আনুমানিক ৩টার দিকে তার স্ত্রী বসতঘর থেকে ২টি স্বর্ণের চেইন, ২ জোড়া স্বর্ণের কানের দুল, ১টি স্বর্ণের নাকফুল সহ প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকার স্বর্ণালংকার এবং নগদ ১২ হাজার টাকা নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান।এ ঘটনায় স্ত্রীর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বৃষ্টি রানী মাতুল কুলের দাদু প্রেমানন্দ মেস্তরি বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানিনা। আগে পরে কোনো ঝামেলার কথা শুনি নাই।”
ভুক্তভোগী সুজন বিশ্বাস জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও স্ত্রীর সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি সঠিকভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ-৩ এ গনমানুষের প্রিয় নেতা ব্যারিস্টার কাজল!

মুলাদীর কৃতি সন্তান মোঃ কামরুজ্জামান সমাজ সেবায় বিটিএসএফ সম্মাননায় ভূষিত

গনমানুষের প্রিয় নেতা অধ্যাপক মতিয়ার রহমান “৩” ও অধ্যক্ষ আব্দুল হাই “মহেশপুর”

শরীয়তপুরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা

ঝিনাইদহের মহেশপুরে হয়েছে বৃষ্টি ভেজা ইত্যাদি : হানিফ সংকেত

কল্যাণ পার্টি থেকে ইবরাহিমকে বহিষ্কার নতুন কমিটি গঠন

বিদেশে ছয় মিশনে নতুন রাষ্ট্রদূত

ফিল্ম ক্লাব নিয়ে চিত্রনায়িকা পলির পরিকল্পনা

বাগেরহাটে পরিবহনের ধাক্কায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

আরটিভির বর্ষসেরা প্রতিবেদক ঝিনাইদহের শিপলু জামানকে সংবর্ধনা