শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

অবশেষে ইউনাইটেড ছাড়লেন ওনানা

প্রতিবেদক
admin2
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : গত কয়েকদিন ধরে চলা আলোচনা-সমালোচনার পর অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন আন্দ্রে ওনানা। ২৯ বছর বয়সী ক্যামেরুনের এই গোলকিপারের নতুন ঠিকানা ট্রাবজানস্পর। যদিও দীর্ঘমেয়াদে নয়, মৌসুমের বাকি সময়টায় ধারে তুরস্কের ক্লাবে খেলবেন তিনি।

তুরস্কের ট্রান্সফার উইন্ডোর শেষ হচ্ছে শুক্রবার। এর আগের দিন ঘোষণা করা ওনানার দলবদল। ইএসপিএনের খবর, এই ধারের চুক্তিতে কোনো ফি নেই। তবে ধারের সময়টায় ওনানার পারিশ্রমিকের কোনো অংশ ইউনাইটেডকে দিতে হবে না। ভবিষ্যতে পাকাপাকি চুক্তির কোনো শর্তও নেই আপাতত।

কিছুদিন আগে বেলজিয়ান গোলকিপার সানে লমেন্স যোগ দেওয়ার পরই ইউনাইটেড থেকে বিদায়ের ডাক শুনছিলেন ওনানা। লমেন্সকে গিয়ে ইউনাইটেডের গোলকিপার হয়ে যায় চারজন। ক্লাব অবশ্য চারজনকে রেখে দিতে আপত্তি জানায়নি। তবে নিজের ভবিষ্যৎ বুঝে যান ওনানা।

২০২৩ সালে ৪ কোটি ৭২ লাখ পাউন্ডে ওনানাকে এসি মিলান থেকে ইউনাইটেডে নিয়ে আসেন সেই সময়ের কোচ এরিক টেন হাগ। দুজন আগে একসঙ্গে ছিলেন আয়াক্সে। তবে ওনানাকে নিয়ে সংশয়-প্রশ্ন তখনই ছিল। যা সময়ের সঙ্গে বাড়তে থাকে ক্রমে।

গত মৌসুমে দলের এক নম্বর গোলকিপার হলেও অধারাবাহিক পারফরম্যান্স ও মারাত্মক কিছু ভুলের কারণে প্রবল সমালোচনায় ছিলেন এই গোলকিপার। এবার চোটের কারণে ক্লাবে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচগুলোয় তিনি ছিলেন না।

ইংলিশ প্রিমিয়ার লিগে এই মৌসুমে ইউনাইটেডের তিন ম্যাচের সবকটিই খেলেছেন তুরস্কের গোলকিপার আলতাই বায়িন্দির। ওনানা নতুন মৌসুমে মাঠে নামার সুযোগ পেয়েছেন স্রেফ একটি ম্যাচে। লিগ কাপের সেই ম্যাচে টাইব্রেকারে চতুর্থ স্তরের দল গ্রিমসির কাছে হেরে যায় ইউনাইটেড। সেদিন দলের দুটি গোল হজমে ভূমিকা ছিল ওনানার ভুলের। এরপর তিনি আর খেলার সুযোগ পেলে সেটিই হতো বিস্ময়ের।

আন্তর্জাতিক বিরতিতে গত কদিন ক্যামেরুন জাতীয় দলের সঙ্গে ছিলেন ওনানা। নতুন ক্লাবের হয়ে তুর্কি লিগে তার অভিষেক হতে পারে রোববারই। সেদিনই ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে নামবে ম্যানচেস্টার ডার্বিতে।বায়িন্দির ও লমেন্স ছাড়া ইউনাইটেডে আর গোলকিপার আছেন ইংল্যান্ডেরই ৩৯ বছর বয়সী টম হিটন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

প্রস্তাবিত বাজেট গণমুখী ও বাস্তবসম্মত: ওবায়দুল কাদের

সম্মাননা স্মারক পেলের আরএমপির মানবিক পুলিশ সদস্য সন্দীপ মল্লিক

১৭ বছর খুনি হাসিনার দোসরদের শিকার পেড়িখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম

শেরপুরে ৩ দিনব্যাপী বাংলাদেশ-ভারত বাউল সংগীত উৎসব অনুষ্ঠিত

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি, সময়সূচি প্রকাশ

বোরহানউদ্দিন পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চিত্র শিল্পী রকিব মুক্তাদিরের চতুর্থ একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

কাপ্তাই অনিয়ম-দূর্নীতি অভিযোগ, ১ কোটি ৭৪ লাখ টাকার প্রজেক্টে উপকারভোগী নেই একজনও!

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত