সোমবার , ৬ নভেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আবারও ৪৮ ঘণ্টা অবরোধের ডাক

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ৬, ২০২৩ ৪:২২ অপরাহ্ণ

বার্তা প্রবাহ ডেস্ক : যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় ফের বুধবার ভোর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। এছাড়া বিএনপিও একই কর্মসূচি দিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোমবার এক বিবৃতিতে এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম) বলেন, এলডিপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আমার অনুরোধ আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি সফল করুন।

সোমবার বিকালে নতুন কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেবে আন্দোলনের প্রধান রাজনৈতিক দল বিএনপি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির কর্মসূচির মধ্যে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এদিন সরকারবিরোধী কোনো কর্মসূচি থাকছে না।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে গত ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হয়েছে। এরপর প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়। একদফা দাবি আদায়ের লক্ষ্যে গত রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা (৫ ও ৬ নভেম্বর) পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ শেষ হবে আগামীকাল ভোরে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ-৩-এ পরিবর্তনের প্রত্যাশা ও একজন যোগ্য প্রার্থীর গল্প!

বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহেশপুরে গরীর, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

শহীদ মিনারে গণজমায়েত করবে বৈষম্যবিরোধীরা

স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও সেবা সহায়তায় জাহেদী পরিবার মুসা মিয়া ডায়াবেটিক সেন্টার

ঢাকাসহ ১৪ জেলায় তীব্র ঝড়ের আভাস

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড- ২০২৪ পেলেন আবুল হাসান মাস্টার

টঙ্গীতে আওয়ামী লীগের উঠান বৈঠক

শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশ এর ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা