শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ভারী বর্ষণের সম্ভাবনা ৪ বিভাগে, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত

প্রতিবেদক
admin2
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ

বার্তা প্রবাহ ডেস্ক : রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ (শুক্রবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জনানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফরিদপুরে ৪২ মিলিমিটার, চাঁদপুরে ৩৪ মিলিমিটার এবং ঢাকায় ২২ মিলিমিটার। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।

আগামী ৫ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরেকটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘন্টার মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।
সূত্র : বাসস

 

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে চরম ভোগান্তি দিলেন মিজানুর রহমান মাসুম

বিএমএসএফ’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা

মাদকসেবী ধরে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ এএসআই তৌফিক হোসেনের বিরুদ্ধে

জিআই পণ্যের স্বীকৃতি পেল মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী খাবার ‘পাতক্ষীর’

মুগদা হাসপাতালে সংস্কারের কাজ না করেই বিল নিয়ে গেল ঠিকাদার

মুন্সীগঞ্জের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ মনোনীত

শেরপুরে সম্ভাবনার নতুন দ্বার দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র

ঠাকুরগাঁওয়ে আনসার সদস্যদের বাৎসরিক ফাইরিং অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স এওয়ার্ড – ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে আজ ২৪ মে

নির্বাচিত সরকার ছাড়া করিডোর নয়: টুকু