আল মমিনুর রহমান লিংকন : শিবনগর ও নলডাঙ্গা রোড, কালীগঞ্জ উপজেলা, ঝিনাইদহ ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে সহযোগিতায় ছিলেন জনাব মো: আলমগীর কবির, স্যানিটারি ইন্সপেক্টর, কালীগঞ্জ পৌরসভা, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই তদারকি চলমান থাকবে।


















