মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আমি গরীব-অসহায় মানুষের পাশে ছিলাম, আছি, থাকবোঃ ব্যারিস্টার কাজল

প্রতিবেদক
admin2
আগস্ট ২৬, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহকারী সম্পাদক : বাংলাদেশের রাজনীতিতে যখন গণতান্ত্রিক চর্চার সংকট ঘনীভূত, তখন একটি শক্তিশালী, জনসম্পৃক্ত নেতৃত্বের চাহিদা আগের চেয়ে অনেক বেশি। ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনেও সেই আকাঙ্ক্ষা তীব্র।

এ এলাকার মানুষ বহুদিন ধরে কার্যকর ও নিবেদিত প্রাণ নেতৃত্বের প্রত্যাশা করছে যিনি শুধু দলের প্রতিনিধি হবেন না, হবেন সাধারণ মানুষের কণ্ঠস্বরও।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বর্ষীয়ান আইনজীবী নেতা ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক জননেতা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল যে আস্থা ও জনপ্রিয়তা তৈরি করেছেন, তা অনস্বীকার্য।

তিনি শুধু একজন প্রথিতযশা আইনজীবীই নন, বরং একজন মাঠকর্মী, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফেরত দিতে যিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি ধাপে সক্রিয় ছিলেন। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে তাঁর ভূমিকা স্পষ্ট ও প্রভাববাহী।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক হিসেবে তাঁর সাংগঠনিক দক্ষতা ইতিমধ্যে প্রমাণিত। বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে একাধিকবার নির্বাচিত হওয়া তাঁর গ্রহণযোগ্যতার শক্ত প্রমাণ।

একজন ‘হেভিওয়েট’ প্রার্থী হিসেবে এলাকায় তাঁর গ্রহণযোগ্যতা ও প্রভাব বরাবরই দৃশ্যমান।

জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষা ও একটি কার্যকর নেতৃত্বের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে বিএনপি যদি এমন একজন পরীক্ষিত ও জনসমর্থিত প্রার্থীকে মনোনয়ন দেয়, তবে ঝিনাইদহ-৩ আসনে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেই মনে হয়।

ব্যারিস্টার কাজল বলেন,আমি গরীব-অসহায়-খেটে খাওয়া মানুষের পাশে ছিলাম,আছি, থাকবো।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

নালিতাবাড়ী হানাদার মুক্ত দিবস পালন

বাংলাদেশ জামায়েত ইসলামীর উদ্যোগে ধুনটে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় 

বাগেরহাটে পরিবহনের ধাক্কায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

চলছে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার প্রস্তুতি

কঠোর নিরাপত্তায় সম্পন্ন হলো আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

এন,আর,বি কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর জুমারবাড়ি উপশাখা উদ্বোধন

ইদুরের আক্রমণে আমন ধানের ব্যাপক ক্ষতি, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাজ

৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দুর্নীতিমুক্ত সেবায় খুলনা রেঞ্জে পুলিশের নতুন দিগন্ত

পাক-অধিকৃত কাশ্মীরসহ ৯ স্থানে ভারতের হামলা