বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

সমাজসেবায় বিটিএসএফ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান মোঃ মনিরুজ্জামান

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ১৩, ২০২৪ ৯:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার কৃতি সন্তান, ঢাকার লাবণ্য ক্রিয়েশনের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মনিরুজ্জামান সমাজ সেবায় বিশেষ অবদানের জন‍্য বিটিএসএফ “সম্মাননা স্মারক” পেয়েছেন।

শনিবার (৯ নভেম্বর ২০২৪) দুপুরে ঢাকার তোপখানা রোডের ধানসিঁড়ি রেষ্টুরেন্টে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে উক্ত সম্মাননা প্রদান করা হয়।

এসময় দেশের নানান শ্রেণী পেশার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তিনি ইতিপূর্বেও বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

বিটিএসএফ-এর চেয়ারম্যান কায়সার হাসানের সভাপতিত্বে ও মহাসচিব মোঃ আল-আমিন শাওনের পরিচালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি ও বিটিএসএফ-এর উপদেষ্টা অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিশিষ্ট সংগঠক ও বিটিএসএফ-এর কো-চেয়ারম্যান এ্যাড. শাহিদা রহমান রিংকু। প্রধান বক্তা ছিলেন, বার্তা প্রবাহ পত্রিকার সম্পাদক ও বিটিএসএফ-এর উপদেষ্টা মোহাম্মদ মনির হোসেন কাজী। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট জাদু শিল্পী ও বিটিএসএফ-এর উপদেষ্টা এ্যাড. মাসুদুর রহমান, ঢাকার লাবণ্য ক্রিয়েশনের চেয়ারম্যান ও বিটিএসএফ-এর উপদেষ্টা মোঃ মনিরুজ্জামান, ইদিলপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও
বিটিএসএফ-এর উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন শিকারী, ডিপ্লোমা কৃষিবিদ ফোরাম বাংলাদেশের সভাপতি ও বিটিএসএফ-এর কো-চেয়ারম্যান শরীফ মোঃ আব্দুল কাদের, বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদ ঢাকার সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান মোঃ শামছুল আলম, রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালযের সহকারী প্রধান শিক্ষক সাইদ মাহমুদ। বিশেষ বক্তা ছিলেন, বিটিএসএফ-এফ ভাইস-চেয়ারম্যান ফাতেমা বেগম, এম, এ, গফুর মোল্লা, মাহবুবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভাইস-চেয়ারম্যান মু. হারিসুর রহমান, যুগ্ম মহাসচিব মোঃ ছবুর হোসেন, হামিদুল ইসলাম, আতিকুর রহমান, আসাদুজ্জামান মিঞা প্রমূখ। বিটিএসএফ-এর কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৬৬২

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ঝিনাইদহে চেয়ারম্যান হলেন যারা

এই গরমে সুন্দরীদের ত্বকের ঘরোয়া যত্ন!

মিরসরাইয়ে ব্র্যাক ব্যাংকে প্রবাসী পরিবার একাউন্ট’র সুবিধা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাসুমের সাথে সাংবাদিকদের মতবিনিময়

রবি ডেটাথন ৩.০ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

না ফেরার দেশে কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান রনো

ডামি নির্বাচনের পর সরকার আরও বেশি বেপরোয়া : মির্জা ফখরুল

ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা মুন্সীগঞ্জের শেখ ফরিদ পলক এবার হলিউডের পর্দায়