মঙ্গলবার , ২৭ মে ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

রাতে ডাকাতি প্রতিরোধে টংগী-পাঁচদোনা সড়কের জঙ্গল ও ঝোঁপঝাড় পরিষ্কার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২৭, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ণ

এম,এফ,ইসলাম, কালিগঞ্জ (গাজিপুর) প্রতিনিধি : রাতের বেলা ডাকাতি প্রতিরোধে কালিগঞ্জ পৌরসভার অর্থায়নে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা এলাকার টংগী-পাচদোনা সড়কের উভয় পাশের জঙ্গল পরিষ্কার করা শুরু হয়। কালীগঞ্জ পৌরসভার এলাকার টংগী-পাচদোনা সড়কে রাতের বেলা ডাকাতি প্রতিরোধে কালীগঞ্জ থানা এলাকার ১১ কিলোমিটার রাস্তার উভয় পার্শ্বের জঙ্গল পরিষ্কার করানো হচ্ছে। ঈদে ঘরমুখো মানুষ যাতে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারে সেজন্যই ডাকাতি, চুরি, ছিনতাই রোধে ও শ্রমিকদের চলাচল নিরাপদ করতে সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করার এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন। জানা গেছে, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন এর পরামর্শে কালিগঞ্জ পৌরসভার অর্থায়নে এ আগাছার ঝোপ পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেছেন কালীগঞ্জ পৌর প্রশাসক তনিমা আফ্রাদ। সোমবার (২৬ শে মে) সকালে একদল শ্রমিক টংগী-পাচদোনা সড়কের কালীগঞ্জ পৌর এলাকায় রাস্তার দুপাশের ঝোপঝাড়, জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করেন। এ কাজের সঠিকভাবে তদারকির জন্য সরেজমিন পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন, বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মুক্তাদির হোসেন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় রাস্তার পাশে এসব আগাছার আড়ালে লুকিয়ে থাকা অপরাধীরা রাস্তায় চলাচলকারী যানবাহনে ঢিল ও রড নিক্ষেপ করে ও বিশেষ কায়দায় অপরাধ সংঘটিত করে থাকে। এ থেকে পরিত্রাণ পেতে সড়কের জঙ্গল পরিষ্কার করা হচ্ছে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ বলেন, ঈদকে সামনে রেখে যেন সড়কের চুরি-ডাকাতি না হয় সেদিকে লক্ষ্য রেখে এবং জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে আমি পৌরসভার অর্থায়নে টংগী-পাচদোনা সড়কের রোডের দুই পাশের ঝোপ, জঙ্গল পরিষ্কার করার উদ্যাগে নিয়েছি। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, সড়কটিতে রাতে অপরাধ কমাতে এ উদ্যোগ নেয়া হচ্ছে। কালীগঞ্জ থানা এলাকার রাস্তা যাতে কোরবানির ঈদকে সামনে রেখে নিরাপদ থাকে এবং মানুষের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব। ঈদে ঘরমুখো মানুষ যাতে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারে, সেজন্যই এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেয়া হয়েছে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া