শনিবার , ১৭ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদ্ণ্ড

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১৭, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখ শিশু আছিয়ার বোনের শ্বশুর। আর খালাসপ্রাপ্তরা হলেন- শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগম।

ঘটনার মাত্র দুই মাস ১১ দিনের মাথায় এই মামলার রায় হলো। গত ১৩ এপ্রিল আলোচিত এই মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২৭ এপ্রিল। এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ২৯ জন। ছুটির দিন বাদে টানা শুনানি করে ১২ কার্যদিবসে শেষ হয় বিচার।

গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। গুরুতর আহতাবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

একটা-দুইটা দল অংশ না নিলে নির্বাচনের ক্ষতি নেই : কাদের

‘সোনালু ফুল’এ যেন প্রকৃতির কানের দুল

এগ্রি এন্ড ফার্মিং এ্যাওয়ার্ড পেল এসকেএস ফাউন্ডেশন

মির্জা ফখরুলের জামিন শুনানি বৃহস্পতিবার

একুশে বইমেলা আমাদের ইতিহাস-ঐতিহ্যের বিকাশে একটি অন্যতম অনুষঙ্গ : রাষ্ট্রপতি

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরন দোয়া অনুষ্ঠিত

শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে: লায়ন মো: গনি মিয়া বাবুল

এ.ডি মাল্টিমিডিয়া ৭ম স্টার অ্যাওয়ার্ড-২০২২ ২রা ডিসেম্বর

ইউটিউব দেখে চিয়া সীড চাষ; সফল শেরপুরের তরুণ উদ্যোক্তা শিমুল

ঝিনাইদহে ৪টি আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহর