রবিবার , ১১ মে ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঝিনাইদহে ধান বোঝায় টলির ধাক্কায় দুই মাস বয়সী শিশু নিহত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১১, ২০২৫ ৯:৪২ পূর্বাহ্ণ

আল মমিনুর রহমান লিংকন : ঝিনাইদহে ধান বোঝাই ট্রলির ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে রুহুল আমিন নামে দুই মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় শিশুটির মা সাথী খাতুন গুরুতর আহত হয়েছেন। তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ মে) দুপুরে হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন উপজেলার ভালকি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

নিহত শিশুর বাবা শাহাদাত হোসেন জানান, সাথী খাতুন তার বাবার বাড়ি থেকে ইজিবাইকে করে শিশু সন্তানসহ নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে চারাতলা বাজারে কাছাকাছি পৌছলে একটি ধান বোঝাই ট্রলি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা শিশু রুহুল আমিন সড়কের ওপর ছিটকে পড়ে। এসময় স্থানীয়রা সাথী খাতুন ও তার শিশু সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আইভি জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি এমএ রউফ খান বলেন, এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

বোয়ালমারীতে মানব পাচার মামলার ২ আসামি গ্রেপ্তার

প্রত্যাশিত দাম না পেয়ে নালিতাবাড়ীর সুলতানকে নেওয়া হচ্ছে ঢাকায়

নলছিটিতে এসএসসি ৮৮ ব্যাচের পুর্নমিলনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যপরিধিতে যুক্ত হলো জুলাই অভ্যুত্থান

ঝালকাঠিতে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল’র কমিটি গঠন:সভাপ‌তি আনু ও সম্পাদক জ‌সিম

বিএমএসএফ’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নলছিটিতে মানববন্ধন

নালিতাবাড়ীতে কফি চাষে নতুন স্বপ্ন দেখছে কৃষকেরা

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে মাঠে কাজ করে যাচ্ছেন- এ্যাড. এম হেলাল উদ্দিন