রবিবার , ১১ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

প্রকাশ পেলো বর্ণালী সরকারের নতুন গান ‘বন্ধু কালাচাঁন’!

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১১, ২০২৫ ৯:৪০ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহকারী সম্পাদক : চলতি প্রজন্মের তরুণ কণ্ঠশিল্পী বর্ণালী সরকার নিয়মিত গান করছেন। সম্প্রতি এই গায়িকা কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন। তার মধ্যে অন্যতম ‘কি পিরিতি শিখাইলো বন্ধু কালাচাঁন’। গানটি লিখেছেন সজীব অধিকারী। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন এ এইচ তূর্য্য। গানটি বন্ধু কালা চান শিরোনামে মিউজিক ভিডিও আকারে মুক্তি পেয়েছে।

মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এস এইচ শাকিব ও সোহেল তালুকদার । বন্ধু কালা চান গানটি মৌ টিভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। গানটি নিয়ে বর্ণালী সরকার বলেন, গানটির কথাগুলো চমৎকার। সজীব অধিকারী ভাইয়ের লেখার মধ্যে একটা দরদ আছে। গানটি আশা করছি শ্রোতা – দর্শকদের ভালো লাগবে।

গীতিকার সজীব অধিকারী বলেন, এই সময়ের শ্রোতা – দর্শকদের কথা মাথায় রেখেই গানটি লেখা। বর্ণালী বেশ ভালো গেয়েছেন।

সোহেল তালুকদার ও এস এইচ সাকিব বলেন, গান ও গায়কী দারুণ হয়েছে। কথার সঙ্গে মিল রেখে বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান ভিডিওটি ভালো লাগবে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত