শনিবার , ২২ মার্চ ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আ.লীগের নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আজ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মার্চ ২২, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীতে আজ শনিবার বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকাল সাড়ে ৩টায় শাহবাগ মোড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের অংশীদারদের বিচার, দলের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শনিবার বিকাল ৩টায় শাহবাগ জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির সব নেতাকর্মীকে সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।’

এর আগে শুক্রবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে গণহত্যাকারী ও ফ্যাসিস্ট দল আখ্যায়িত করে আইনের মাধ্যমে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছে এনসিপি। এদিন আওয়ামী লীগ নিষিদ্ধ করা-না করাসংক্রান্ত প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে জুলাই গণঅভ্যূত্থানের চেতনায় বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে সব রাজনৈতিক দলের ঐক্যের ডাক দিয়েছেন তিনি।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

আরএমপির শ্রেষ্ঠ ওসি মতিহারের পারভেজ

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত

নিউইয়র্কের কুইন্স কাউন্টি কমিটি মেম্বার পদে আবু জাফর মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত

বাঘারপাড়ায় প্রকৌশলীকে লাঞ্চিত করার অভিযোগ

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র হত্যার ৩ মামলায় আ’লীগ নেতা চন্দন পালের জামিন নামঞ্জুর

শেখ হাসিনার প্লট দুর্নীতির তিন মামলার শুনানির তারিখ নির্ধারণ

শরীয়তপুর জেলা প্রশাসকের সাথে জেলা যুবদল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচছা বিনিময়

কুমিল্লা, ময়মনসিংহ সিটিসহ ২৩৩ নির্বাচনের তফসিল ঘোষণা