সোমবার , ১০ মার্চ ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কলাপাড়ায় ডাকাতির চেষ্টার সময় দুই যুবক আটক

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মার্চ ১০, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ

সৌমিত্র সুমন, পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির চেষ্টার সময় মাকসুদ মজুমদার (৩৯) ও মনির হোসেন (৩৭) নামের দুই যু্বককে আটক করেছে পুলিশ। রবিবার রাত একটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের সরকার বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে। আটককৃত মনিরের বাড়ি সুলতানগঞ্জ ও মাকসুদের বাড়ি নীলগঞ্জ গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত একটার দিতে দেশীয় অস্র নিয়ে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল সরকার বাড়িতে প্রবেশ করে। ওই বাড়িতে ৭ থেকে ৮ টি বসতঘর রয়েছে। পরে মাকসুদ ও মনির নীল কান্তি সরদারের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় পার্শ্ববর্তী ঘরের লোকজন বিষয়টি টের পেয়ে ৯৯৯ ফোন দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গিয়ে ওই ঘর থেকে তাদের আটক করে। তবে বাকিরা পালিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মাকসুদ মজুমদার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন চুরি ডাকাতির ঘটনায় আগে থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিলো। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

বৃহস্পতিবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা

৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজ তাসিন ও তাজিমের শুভ জন্মদিন

আধুনিক শহর গড়তে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন পৌর মেয়র মাসুম ভূঁইয়া

ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ নৌযান শ্রমিকদের ঈদ পুনর্মিলনী ও মে দিবসের প্রস্তুতি সভা

জিআই পণ্যের স্বীকৃতি পেল মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী খাবার ‘পাতক্ষীর’

সারা দেশে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন

বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড. জুয়েল

উপজেলা পরিষদ নির্বাচনে কাঠালিয়ায় তিন পদে ১৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

উপজেলা নির্বাচনে রাজাপুরে বাচ্চু ও কাঁঠালিয়ায় মনির চেয়ারম্যান নির্বাচিত