মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

নলছিটিতে ফিরোজা কাদের মোল্লা কলেজে বিনামূল্যে কলেজ ইউনিফর্ম ও বই বিতরণ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে নবীন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলেজ ইউনিফর্ম ও বই বিতরণ করে সারা ফেলেছে বেগম ফিরোজা কাদের মোল্লা কলেজ।

উপজেলার সুর্যপাশা এলাকায় নতুন এ প্রতিষ্ঠানটিতে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের মাঝে আজ ০৩ ফেব্রুয়ারী সোমবার সকাল দশটায় কলেজের একটি মিলনায়তনে নতুন বই ও ইউনিফর্ম বিতরন অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আব্দুস সালাম,উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল,দলিল লেখক সমিতির সভাপতি,বিশিষ্ট শিক্ষানুরাগী এবং কলেজের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলার অন্যতম গুনীজন হিসেবে পরিচিত এবং কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো:শামছুল আলম খান বাহার।
এসময় অভিনব এই উদ্যোগে উচ্ছ্বসিত দেখা গেছে ভর্তি হওয়া শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের।এরফলে কলেজটিতে ভর্তি হওয়া গরীব শিক্ষার্থীদের নতুন বই কেনা এবং কলেজ ইউনিফর্ম কেনার বিরম্বনায় পরতে হয়নি।যারফলে নতুন বই ও নতুন পোষাকে বছরের শুরুতেই পূর্ণ উদ্দ্যমে পড়ালেখা শুরু করতে পারবে বলেও জানিয়েছেন নবীন শিক্ষার্থীরা।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত