শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

চিলমারীতে ভাসমান তেল ডিপোতে জ্বালানি তেল সরবরাহের দাবী

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ১০, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে ভাসমান তেল ডিপো স্থায়ীকরণ ও আগামী ইরি মৌসুমের শুরুতে জ্বালানী তেল সরবরাহের দাবী নিয়ে রংপুর বিভাগ ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। এতে কৃষক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ
অংশ গ্রহণ করে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে চিলমারী উপজেলা পরিষদ চত্ত্বরে রংপুর বিভাগ ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়নের আয়োজনে মাটিকাটা-জোড়গাছ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক,সাংগঠণিক সম্পাদক মমিনুল হক,সদস্য হযরত আলী,তেল ব্যবসায়ী জয়নাল আবেদীন,সাংবাদিক নজরুল ইসলাম সাবু,মনিরুল আলম লিটু প্রমুখ।

এসময় বক্তারা দ্রুত ভাসমান তেল ডিপো দুটি চালু ও স্থায়ী করণের দাবী জানান। পরে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি প্রদান করেন তারা৷

উল্লেখ্য, ভাসমান তেল ডিপো যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের বার্জ দুটি অজানা কারনে গত ৫বছর ধরে জ্বালানি তেলশূন্য অবস্থায় পড়ে রয়েছে।ভাসমান ডিপো দুটিতে তেল না থাকায় চড়া দামে তেল কিনতে হচেছ কৃষকদের। ফলে কুড়িগ্রামসহ তিন জেলার কয়েক লক্ষ গ্রাহক বিপাকে পড়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়,ডিপো দুটির দায়িত্বে থাকা কর্মকর্তাদের যোগসাজসে ব্রহ্মপুত্র নদের নাব্য সংকট দেখিয়ে দীর্ঘ সময় ধরে তেলশূন্য অবস্থায় ফেলে রাখা হয়েছে বার্জদুটো। অথচ এই ব্রহ্মপুত্র নদের রুট ব্যবহার করে প্রতিনিয়ত ভারত থেকে পণ্য আনা-নেওয়াসহ চিলমারী-রৌমারী দুটি ফেরি চলাচল করছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ নৌযান শ্রমিকদের ঈদ পুনর্মিলনী ও মে দিবসের প্রস্তুতি সভা

ঝালকাঠি জেলা প্রানীসম্পদ দপ্তরের আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

চট্টগ্রামে নিহত ৭ জনই এক পরিবারের, বাড়ি চন্দনাইশে

দেশে বেকার বেড়েছে ১ লাখ ২০ হাজার

কামরাঙ্গীরচরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপশাখার উদ্বোধন

জাজিরায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী মুক্তি মির্জার জয়ের প্রত্যাশায় মাঠ বিচরণ

বিডিজেএ’র সভাপতি তারিকুল ইসলাম  মাসুম, সাধারণ সম্পাদক মাহবুব সৈকত

ইউটিউবে বাসার-তিশার ‘ফান্দা’

নলছিটিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা