বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষের দুর্নীতির অভিযোগ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ৮, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ

মেহেদি হাসান সজল : সীমাহীন দুর্নীতি,ঘুষের টাকায় হজ, এবং গ্রামের প্রথম হাজি সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুক্তার আলী।

এমন হাজারো অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগের মধ্যে আছে কোটি কোটি টাকা দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করে থাকেন।কলেজে অধিকাংশ নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মেয়েরাই লেখাপড়া করে। অনেক সময় তারা ফরম ফিলাপ করতে পারে না অর্থের অভাবে। বোর্ড নির্ধারণ করে দেওয়া সত্বেও ১ হাজার টাকা করে বেশি নেওয়া হয় কলেজের অধ্যক্ষের অনুমতিক্রমে। তাছাড়া এই কলেজ অধ্যক্ষের ঢাকা, রাজশাহী, ঝিনাইদহ ও গ্রামে কোটি কোটি টাকার সম্পদ। এখনো থেমে নেই তাহার দুর্নীতি।সঠিকভাবে তদন্ত করলে কোটি কোটি টাকার দুর্নীতির তথ্য পাওয়া যাবে। কলেজ অধ্যক্ষ সহ সব শিক্ষকরা সরকারি বেতন পাওয়া সত্ত্বেও কলেজে পড়ুয়া মেয়েদের কাছ থেকে নেওয়া হয়। জানা গেছে হরিণাকুন্ডু উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, আব্দুল মমিন এক অসহায় পরিবারের একটি মেয়ের জন্য সহোযোগীতা চেয়েছিলেন উপবৃত্তিটা করানোর জন্য ওই মেয়ে পাওয়া সত্ত্বেও করানো হয়নি তার উপবৃত্তি। যে মেয়েটার জন্য সহোযোগীতা চাওয়া হয়েছে ওই মেয়ের বাড়িতে সর্বোচ্চ ১০ টা টিন দিয়ে ছাবড়া বাড়ি আছে। ওই পরিবার পায় প্রতি মাসে দশ টাকা কেজি চাউল, সেই কার্ডের ফটোকপি জমা দেওয়া হয়েছিল এই কলেজ অধ্যক্ষের কাছে এই সমস্ত অতি উৎসাহি অধ্যক্ষ সহ সব দুর্নীতিগ্রস্ত চাকুরীজবীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও অর্থের হিসাব নেওয়াযর দাবিও জানিয়েছেন এলাকার সুশীল সমাজ।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত