মেহেদি হাসান সজল : সীমাহীন দুর্নীতি,ঘুষের টাকায় হজ, এবং গ্রামের প্রথম হাজি সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুক্তার আলী।
এমন হাজারো অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগের মধ্যে আছে কোটি কোটি টাকা দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করে থাকেন।কলেজে অধিকাংশ নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মেয়েরাই লেখাপড়া করে। অনেক সময় তারা ফরম ফিলাপ করতে পারে না অর্থের অভাবে। বোর্ড নির্ধারণ করে দেওয়া সত্বেও ১ হাজার টাকা করে বেশি নেওয়া হয় কলেজের অধ্যক্ষের অনুমতিক্রমে। তাছাড়া এই কলেজ অধ্যক্ষের ঢাকা, রাজশাহী, ঝিনাইদহ ও গ্রামে কোটি কোটি টাকার সম্পদ। এখনো থেমে নেই তাহার দুর্নীতি।সঠিকভাবে তদন্ত করলে কোটি কোটি টাকার দুর্নীতির তথ্য পাওয়া যাবে। কলেজ অধ্যক্ষ সহ সব শিক্ষকরা সরকারি বেতন পাওয়া সত্ত্বেও কলেজে পড়ুয়া মেয়েদের কাছ থেকে নেওয়া হয়। জানা গেছে হরিণাকুন্ডু উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক, আব্দুল মমিন এক অসহায় পরিবারের একটি মেয়ের জন্য সহোযোগীতা চেয়েছিলেন উপবৃত্তিটা করানোর জন্য ওই মেয়ে পাওয়া সত্ত্বেও করানো হয়নি তার উপবৃত্তি। যে মেয়েটার জন্য সহোযোগীতা চাওয়া হয়েছে ওই মেয়ের বাড়িতে সর্বোচ্চ ১০ টা টিন দিয়ে ছাবড়া বাড়ি আছে। ওই পরিবার পায় প্রতি মাসে দশ টাকা কেজি চাউল, সেই কার্ডের ফটোকপি জমা দেওয়া হয়েছিল এই কলেজ অধ্যক্ষের কাছে এই সমস্ত অতি উৎসাহি অধ্যক্ষ সহ সব দুর্নীতিগ্রস্ত চাকুরীজবীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও অর্থের হিসাব নেওয়াযর দাবিও জানিয়েছেন এলাকার সুশীল সমাজ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com