বুধবার , ১ জানুয়ারি ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর নতুন বই বিতরণ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ১, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহের হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ে আজ, ১ জানুয়ারি ২০২৫, বুধবার সকাল ১১ টায় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিন বিদ্যালয়ের শিক্ষকরা নতুন পাঠ্যবইগুলো ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আঃ রাজ্জাক। এছাড়া অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে কাজ করেন, যাতে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা তাদের পাঠ্যবই পেয়ে শিক্ষা জীবনে আরও একধাপ এগিয়ে যেতে পারে।

এখন থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নতুন বই নিয়ে পড়াশোনায় মনোযোগী হয়ে একটি সুন্দর শিক্ষা জীবন শুরু করবে, এই প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম।

সর্বশেষ - সারা দেশ