মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

রাজাপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ব্রীজের মুখ আটকিয়ে ভবন নির্মান, ২ শতাধিক কৃষকরা শঙ্কিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ১৯, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বাগড়ি বাঁশতলা এলাকার খুলনা-বরিশাল মহাসড়কের ব্রীজের মুখ আটকিয়ে কাঠ ব্যবসায়ী আগুন ফার্নিচারের মালিক কবির হোসেন ভবন নির্মান করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ২ শতাধিক কৃষকরা চাষাবাদে ব্যাহত হওয়ার আশঙ্কা করেছেন। চাষের মৌসুমে ওই এলাকার চাষিদের পানি সংকট ও বর্ষার মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হবার আশঙ্কা করেছেন। কৃষকরা জানান, কাঠ ব্যবসায়ী আগুন ফার্নিচারের মালিক কবির হোসেন ওই এলাকার শামসুদ্দিন মৃধার কাছ থেকে ৮ শতাংশ জমি ক্রয় করে ভবন নির্মাণ শুরু করে। কিন্ত ওই জমির পশ্চিম পাশে র্দীঘদিনের মহাসড়কে থাকা ব্রীজের পূর্ব পাশের মুখ বালু ফেলে ভরাট করে আটকে ভবন নির্মাণ করতেছে। এতে করে দুই পাশের ৩শ একরেরও জমির ২ শতাধিক কৃষকরা চাষেবাদে পানির সমস্যায় পরবে। এ বিষয়ে জমির মূল মালিক শামসুদ্দিন মৃধা জানান, জমি বিক্রি করার সময় কবিরকে রাস্তা থেকে ১০ ফুট রেখে বালু ফেলতে বললেও সে কোন জায়গা না রেখে বালু ফেলেছে, তাতে ব্রীজের মুখ আটকে গেছে। ওখান থেকে পানি যাওয়ার নালা আগেই ভরাট হয়ে গেছিলো। ব্রীজের দুপাশের জমিই তার, ওখানে কোন রেকর্ডীয় খাল নেই। অভিযোগের বিষয়ে কাঠ ব্যবসায়ী আগুন ফার্নিচারের মালিক কবির হোসেন জানান, কোন সরকারি জমি ভরাট করা হয়নি। ক্রয়কৃত জমিতে বালু ফেলে ভরাট করা হয়েছে, তাতে ব্রীজের মুখ ভরাট হয়ে গেছে। বিষয়টি ইউএনও দুইবার এসে দেখেও গেছেন। জানতে চাইলে ইউএনও রাহুল চন্দ জানান, দুই বার ওখানে গিয়ে ব্রীজের মুখ খুলে দিতে বলা হয়েছে। কোনভাবেই পানির প্রবাহ বন্ধ রাখা যাবে না বলে তাদের স্পষ্ট বলে দেয়া হয়েছে। ব্রীজের মুখ খুলে না দিলে পানির প্রবাহ স্বাভাবিক করে না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে ২ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু

নলছিটিতে এসএসসি ৮৮ ব্যাচের পুর্নমিলনী অনুষ্ঠিত

সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল এণ্ড কলেজে ফলাফল প্রকাশ ওসাংস্কৃতিক অনুষ্ঠান

বুদ্ধিজীবী কবরস্থানে ড. রেজোয়ান সিদ্দিকীর দাফন সম্পন্ন

ফিল্ম ক্লাব নিয়ে চিত্রনায়িকা পলির পরিকল্পনা

বন্যার্তদের জন্য শপিং জোন বিডি পরিবারের মহৎ উদ্যোগ!

মনোচিকিৎসায় সাইক্রিয়াটিক সমাজকর্মের ভুমিকা

৪ পণ্যে শুল্কহার কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

খালেদা জিয়াকে দেশে আনতে প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স: পররাষ্ট্র উপদেষ্টা

গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত