শুক্রবার , ৮ নভেম্বর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ফেইজবুকে পোস্ট নিয়ে চট্টগ্রামে বেপরোয়া হয়ে উঠা ইস্কন এর ৮২ উগ্রবাদী সদস্য গ্রেফতার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ৮, ২০২৪ ৯:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ও মহানগর প্রতিনিধি এম,এফ ইসলাম : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ধর্মীয় সংগঠন ইস্কন নিয়ে দেয়া পোস্ট শেয়ারের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম হাজারি গলি লাইনে কিছু চিহ্নিত উগ্রবাদী সদস্যরা যৌথ বাহিনীর ওপর দফায় দফায় হা’মলা চালিয়েছে। এতে ৫সেনা সদস্য ও ৯ জন পুলিশ সদস্য সহ ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে সেনাবাহিনীর জিপ এবং পিকআপ।

গঠনার সূত্র গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর ২০২৪ ) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার হাজারী গলি এলাকায় এ ঘটনা ঘটে।উক্ত সন্ত্রাসী হামলার পর যৌত বাহিনীর অভিযানে শেষ খবর পাওয়া পর্যন্ত উগ্রবাদী ৮০ জনকে গ্রেফতার এর খবর বিভিন্ন ভাবে পাওয়া যায়,ইতি মধ্যে কতোয়ালী থানায় ৫৮২ জনকে আসামী করে একটি মামলা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে হাজারী গলি এলাকার এক দোকানদার ওসমান তার ফেইসবুকে ইস্কন নিয়ে ভাইরাল হওয়া একটি পোস্ট শেয়ার করেন। এর কিছুক্ষণ পর ইস্কন সমর্থিত স্থানীয় কিছু উগ্রবাদী তরুণ-যুবক দেশীয় অস্ত্র নিয়ে ওই দোকানদার ওসমান এর ওপর হা’মলার চেষ্টা করে এবং দোকানে লোট পাট শুরু করে উত্তেজনাকর ৯৯৯ পরিস্থিতির খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ হাজারী গলি গিয়ে দোকানিকে নিজেদের জিম্মায় নেয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজের বরাতে বিভিন্ন অনলাইনের খবরে বলা হয়েছে, দোকানিকে উদ্ধার করে নিয়ে আসার সময় বিক্ষুব্ধ লোকজন তাকে তাদের হাতে তুলে দেয়ার দাবি জানান। ওই সময় তারা ইটপাটকেল ছুড়তে থাকেন। কিন্তু দোকানিকে না দেয়ায় ক্ষিপ্ত হয়ে লোকজন যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আবারও ইটপাটকেল ছুড়তে থাকে।

হা’মলার সময় দুর্বৃত্তরা বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিয়ে সেনা সদস্য ও পুলিশের ওপর এসিড সদৃশ কেমিক্যালও নিক্ষেপ করে। দুর্বৃত্তদের হা’মলায় ৩ সেনা সদস্য এবং কয়েকজন পুলিশ আ’হত হন।

পুলিশ কর্মকর্তা তারেক আজিজ আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গু’লি ছোড়ে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আটকে হাজারী গলি এলাকায় অভিযান চালানো হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, ঘটনাস্থল থেকে আটক কয়েকজনের মোবাইল ফোনে কিছু নির্দেশনা সম্বলিত স্ক্রিনশট পেয়েছেন তারা। এগুলো থেকে তারা মন্দির ভাঙচুর চালিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলার পরিকল্পনা বিষয়ে জানতে পেরেছেন।

পরিকল্পিতভাবে মন্দির এবং মূর্তি ভাঙার তথ্য পাওয়ার পর হাজারী গলিসহ নগরীর অন্যান্য এলাকার মন্দিরের নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী ও স্থানীয় প্রাচাসন ,জন সাধারনের ভাস্যমতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ ও সেনাবাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।বিশ্বস্থ সুত্রে অবশিষ্ট অপরাধীদের গ্রেফতার অভিযান চলমান থাকবে বলে যানা যায়।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত