বুধবার , ৩০ অক্টোবর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বৃহস্পতিবার শুরু হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ৩০, ২০২৪ ১১:৩২ অপরাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের গারো পাহাড়ে প্রতিবছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হয় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব। জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার বারোমারী পাহাড়ে সাধু লিওর ধর্মপল্লিতে অনুষ্ঠিত তীর্থোৎসবটি খ্রীষ্টান রোমান ক্যাথলিক সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হলেও সব খ্রীষ্টান ধর্মের বিশ্বাসীরাই এখানে অংশ নেন।

এই উৎসবকে সামনে রেখে বৃহত্তর ময়মনসিংহের খ্রিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মাঝে উচ্ছ্বাস বইছে। দেশি বিদেশি হাজার হাজার পুণ্যার্থীর অংশগ্রহণে এই উৎসব উপলক্ষ্যে তীর্থস্থানটি বর্ণিল সাজে সাজানো হয়েছে।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা ধর্ম মহাপ্রদেশের সহকারী বিশপ সুব্রত গমেজ।

উল্লেখ্য ১৯৪২ খ্রিষ্টাব্দে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বারমারীতে প্রায় ৪২ একর উঁচু পাহাড়ি ভূমিতে প্রতিষ্ঠা হয় বারমারী ধর্মপল্লীটি।

এই স্থানটি খ্রিষ্ট ভক্তদের জন্য একটি ধর্মীয় পবিত্র স্থান। ১৯৯৮ খ্রিষ্টাব্দ থেকে এখানে ফাতেমা রানীর তীর্থ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর অক্টোবরের শেষ বৃহস্পতি ও শুক্রবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তীর্থ উৎসব অনুষ্ঠিত হয়। দেশবিদেশের পুণ্যার্থী সহ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় লাখো মানুষের আগমন ঘটে এই তীর্থোৎসবে।

তীর্থোৎসবের সমন্বয়কারী রেভারেন্ট ফাদার তরুণ বনোয়ারি বলেন, ‘বারোমারী পাহাড়ে অবস্থিত সাধু লিওর ধর্মপল্লী একটি ঐতিহাসিক তীর্থভূমি। দেশি-বিদেশি হাজার হাজার খ্রিষ্টান ধর্মাবলম্বী মানুষ ধর্মীয় চেতনায় ফাতেমা রানীর তীর্থোৎসবে অংশগ্রহণ করেন। তীর্থোৎসবকে ঘিরে প্রতিবছরের ন্যায় এবারও নিরাপত্তার জন্য প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দিচ্ছেন।’

জানা গেছে তীর্থোৎসবে ৩০০ এপিবিএন পুলিশসহ জেলার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। উৎসব চলাকালে পুরো ধর্মপল্লী ও আশপাশের এলাকা কঠোর গোয়েন্দা নজরদারিতে থাকবে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার দিদারুল ইসলাম।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের জালে জনি গ্যাংয়ের ৯ সদস্য আটক

ভালো ফলাফল হওয়ায় শিক্ষার্থীদের মিষ্টিমুখ করালেন কলেজ কর্তৃপক্ষ

ঝিনাইদহে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন কারদন্ড

দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, কলাপাড়ায় আনন্দ র‍্যালী ও ইফতার মাহফিল

৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ট্রাম্পকে হারাতে মরিয়া সবাই

টেকনাফে ফের ৮ কৃষককে অপহরণ, মুক্তিপণ দাবি, আতঙ্কে স্থানীয়রা

শেরপুরের দুই উপজেলায় যারা নির্বাচিত হলেন

চলছে ১৩৯ উপজেলার ভোটগ্রহণ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির মানববন্ধন

রাত ১১টার মধ্যে জাকসুর চূড়ান্ত ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের