বুধবার , ৩০ অক্টোবর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঢাকায় দফতর খুলবে জাতিসংঘের মানবাধিকার কমিশন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ৩০, ২০২৪ ১০:১৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢাকায় দফতর খুলতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। এ বিষয়ে ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

মঙ্গলবার বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শারমিন মুরশিদ বলেন, ‘ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের দফতর খোলার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানুষের মানবাধিকার রক্ষায় বিষয়টি ইতিবাচক দেখছে সরকার।’

জুলাই-আগস্টে মানবাধিকার লঙ্ঘনের যে প্রাথমিক তদন্ত করেছে তারা, ঢাকায় দফতর খোলার বিষয়ে সে প্রতিবেদনের বড় ভূমিকা রয়েছে বলেও জানান উপদেষ্টা। এর আগে ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে মধ্যাহ্নভোজে মিলিত অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা।

এরা হলেন: শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ ও হরিনাকুন্ডু আসনে স্বতন্ত্র প্রার্থী মহুলের আগমনে আনন্দ মিছিল

দৌলতখান রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচছা

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী বাছাই ও মনোনয়ন পত্র বিতরন কার্যক্রম কাল

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

দেশের অর্থনীতির গতি বেড়েছে অক্টোবরে

কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেলেন যারা

কী ঘটছে ইব্রাহিম রাইসির ভাগ্যে?

মুলাদী উপজেলা চেয়ারম্যান প্রার্থী জহির উদ্দীন খসরু’র ব্যাপক গণসংযোগ

কেক কেটে আনন্দমুখর পরিবেশে তুবা’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত