মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা সিরাজ বেপারী গ্রেফতার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২৯, ২০২৪ ২:০০ অপরাহ্ণ

ফৌজি হাসান খান রিকু, লৌহজং (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও আওয়ামী লীগ নেতা মো. সিরাজ বেপারীকে গ্রেফতার করেছে লৌহজং থানা পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা ছাত্র-জনতার ওপর হামলা ও ছাত্র হত্যা মামলার এজাহার নামীয় আসামী হিসেবে সোমবার (২৮ অক্টোবর) দুপুরে তাঁকে গ্রেফতার করা হয়।

উপজেলার গাওদিয়া ইউনিয়নের হাজী পটাই বেপারীর ছেলে সিরাজ মেম্বার গাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও লৌহজং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য।

বিষয়টি নিশ্চিত করে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও ছাত্র হত্যার অভিযোগে গত ৩০ আগস্ট ২০২৪ইং তারিখে মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা ১৫ নং মামলার ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৪২৭/৫০৬(২)১০৯/১১৪/৩৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরক উপাদানাবলি আইন ১৯৮০সনের(সংশোধনী /২০০২) এর ৩/৪ ধারার মামলার এজাহার নামীয় আসামী মো. সিরাজ বেপারীকে (৫৩) গ্রেফতার করে মুন্সীগঞ্জ সদর থানায় প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত