মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

পুজার বন্ধের পর আবারও শুরু হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ১৫, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ

মো: লুৎফর রহমান, হিলি (দিনাজপুর) প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ আক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে একটি কাঁচা মরিচ বোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে গেলো ৯ই অক্টোবর থেকে ১৪ই অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিলো, বন্ধ শেষে আজ থেকে আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজসহ বেশকিছু পণ্য আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপুজা উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাত্রীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে পারাপার স্বাভাবিক ছিল। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশনের সকল কার্যক্রম চালু থাকে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

যশোরে হলিস্টিক রেসিডেন্সিয়াল মডেল স্কুলে অনুষ্ঠিত হবে ফ্রি মেডিকেল ক্যাম্প

ট্রাক প্রতীক পেল ঝিনাইদহ -৩ আসনের স্বতন্ত্র প্রার্থী চঞ্চল

তুবা সোসাইটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেন জাহাঙ্গীর হোসেন

মহেশপুর থানার ওসি’র আবেগঘন ফেসবুক স্ট্যাটাস

প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার আহ্বান প্রধান বিচারপতির

নলছিটিতে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়ার অনুষ্ঠিত

রেলমন্ত্রীর সাথে রাসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ

পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ১৪ লাখ

খালেদা জিয়ার নাইকো মামলায় পরবর্তী সাক্ষ্য ১১ জুন

কুয়াকাটায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা