শুক্রবার , ১৪ জুন ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

প্রত্যাশিত দাম না পেয়ে নালিতাবাড়ীর সুলতানকে নেওয়া হচ্ছে ঢাকায়

প্রতিবেদক
newsroom
জুন ১৪, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর প্রতিনিধি: শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার ফ্রিজিয়ান জাতের ৩৩ মণ ওজনের ষাঁড় সুলতানকে বি‌ক্রির জন্য রাজধানী ঢাকায় পশুর হাটে তোলা হ‌বে। এলাকায় প্রত্যাশিত দাম না পাওয়ায় বিক্রির জন্য সুলতানকে নেওয়া হচ্ছে ঢাকায়।

নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুরঘাটা গ্রামের আকবর আলী তিন বছর ধরে সুলতানকে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন-পালন করে কোরবানির উপযুক্ত করে তোলেছেন। ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় সাড়ে ৮ ফুট এবং উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি,ওজন ৩৩মণ। সুলতানের দাম হাঁকা হচ্ছে সাড়ে ১৫ লাখ টাকা। আকবর আলীর দাবি, উপজেলার এখন পর্যন্ত সবচেয়ে বড় গরু এটি।

জানা যায়, আকবর আলীর খামারে তিন বছর আগে এই ষাঁড়ের জন্ম হয়। গত বছর ঈদে ষাঁড়টির দাম উঠেছিল সাড়ে পাঁচ লাখ টাকা। কিন্তু কোরবানির জন্য পুরোপুরি প্রস্তুত না হওয়ায় বিক্রি করা হয়নি।

আকবর আলী জানান, তিন বছর ধরে ষাঁড়টি সন্তানের মতো যত্নে লালন-পালন করছেন। প্রাকৃতিকভাবে এটি লালন-পালন করেছেন। পরিমিত খাবার দিয়েছেন। বেশি খাবার দিলে আরও ছয়-সাত মণ ওজন বেশি হতো। তবে ওজন অতিরিক্ত হলে অধিকাংশ গরু ঝিমিয়ে পড়ে। কিন্তু তার সুলতান খুবই প্রাণবন্ত।

আক্ষেপ করে এই খামারি বলেন, খামার থেকেই সুলতানকে বিক্রি করতে পারবো, এই প্রত্যাশা ছিল। কিন্ত এত বড় ষাঁড়ের দাম চাহিদামতো না ওঠায় বাধ্য হয়েই ষাঁড়টি এতো দূরে নিতে হচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেনারি সার্জন আবু সাঈম বলেন, সুলতান নামের ষাঁড়টি উপজেলার মধ্যে সবচেয়ে বড় আকৃতির। সঠিক সময়ে সব ধরনের ভ্যাকসিন দেওয়া হয়েছে। কোনো প্রকার রোগবালাইয়ে আক্রান্ত হয়নি। ষাঁড়টি ন্যায্য মূল্যে যেন বিক্রি করতে পারে, এটাই আমাদের চাওয়া। আর শুরু থেকেই প্রাণিসম্পদ বিভাগ পাশে ছিল, বিক্রি পর্যন্তও সকল পরামর্শ সেবা দিয়ে পাশে থাকব।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

উপজেলা নির্বাচন : সংঘাত থামছে না উপজেলায়

কেরানীগঞ্জ দক্ষিণ এসিল্যান্ডে অফিস সহকারী মজিবর রহমান জয়ের ইশারায় মিলে সেবা

নলছিটির ফরাসিনায় সড়ক ধ্বসে যোগাযোগ বিছিন্ন কয়েক গ্রামের মানুষ

ঝিনাইদহে পল্লী মঙ্গল কর্মসূচীর সদস্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ

চতুর্থ ম্যাচেও জিতল টাইগাররা, হোয়াইটওয়াশের পথে জিম্বাবুয়ে

ঝিনাইদহে এক প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা, আহত আরও এক নারী

ঝালকাঠিতে সেচ্ছাসেবী সংগঠন ইয়াস’র দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনা থেকে মুক্তি পেতে সংক্ষিপ্ত দোয়ার অনুষ্ঠান ও তাবারক বিতরন

উপনির্বাচন : ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী

মহেশপুর উপজেলার যে নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মনিরুজ্জামান!