সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের বজ্রপাটুলিয়া গ্রামের শিমুল সরদারের স্ত্রী হাফিজা খাতুন (২৬ ) নামে এক মহিলাকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক করেন পুলিশ ।
বৃহস্পতিবার (৬ ) জুন দিবাগত রাতে থানার এস আই নকিব পান্নুর নেতৃত্বে পুলিশ বজ্রপাটুলিয়া গ্রামে বকুল সরদারের বাড়িতে অভিযান পরিচালনা করেন । এ সময় ৫০বোতল ফেন্সিডিল সহ বকুল সরদারের স্ত্রী হাফিজা খাতুন কে আটক করা হয় । আটক আসামিকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।



















