শুক্রবার , ২৪ মে ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শেরপুরে ৩ দিনব্যাপী বাংলাদেশ-ভারত বাউল সংগীত উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২৪, ২০২৪ ৯:৫৭ পূর্বাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর প্রতিনিধি: “মানুষের করণ সে কি সাধারণ, জানে কেবল রসিক যারা” লালনের এ বাণীকে সামনে রেখে বিশ্ব লালন সংঘ এর আয়োজনে এবং ভারতীয় দূতাবাস এর সহযোগিতায় বাংলাদেশ-ভারত ৯ দিনব্যাপী বাউল সংগীত উৎসব এর অংশ হিসেবে শেরপুরে অনুষ্ঠিত হলো বাউল সংগীত উৎসব।
ফকির লালন সাঁইজির ২৫০ বছর আবির্ভাববর্ষ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী অনুষ্ঠিত ওই উৎসবে ভারতের পশ্চিমবাংলার বিভিন্ন জেলার এবং বাংলাদেশের বিভিন্ন জেলার বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

সোম-বুধবার(২০-২২ মে) প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংগীত উৎসব অনুষ্ঠিত হয়।

এতে ভারতের পশ্চিমবাংলার বিভিন্ন জেলার এবং শেরপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলার লালন সংগীত শিল্পী এবং ভক্ত কুলেরা উপস্থিত ছিলেন। এ সময় বাউল শিল্পীরা লালনের নানা দর্শন চিত্র তুলে ধরে সংগীত পরিবেশন করেন। এছাড়া জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সংগীতের ফাঁকে ফাঁকে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এ সময় ভারত এবং বাংলাদেশ থেকে আগত বাউল শিল্পীরা জানায় লালন ছিলেন সর্ব দর্শনের দর্শন। আর ভাবধারা ও দর্শন সারা বিশ্বের ছড়িয়ে দেওয়ার জন্যই এই আয়োজন।

বাংলাদেশ ও ভারতের আয়োজকরা মনে করেন লালনের দর্শন এর পাশাপাশি তার গান সারা বিশ্বজুড়ে প্রচারের উদ্দেশ্যে এর আয়োজন এবং এই উদ্দেশ্যে বাংলাদেশের তিন জেলায় অনুষ্ঠিত হচ্ছে লালন সংগীত উৎসব। গত ১৭ থেকে ১৯ মে অনুষ্ঠিত হয়েছে ঢাকায় এবং দ্বিতীয় দফায় ২০ থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হলো শেরপুর জেলায়। এরপর গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে এই লালন সংগীত উৎসব।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মতিহার থানা পুলিশের জালে ৩ অপহরণকারী, আটক অপহৃত উদ্ধার

নড়িয়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর’কে ফুলেল শুভেচছা

গাজীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নৌকার প্রতিদ্বন্দ্বি ট্রাক নিয়ে রেজাউল করিম রাসেল

ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ঝিনাইদহে চেয়ারম্যান হলেন যারা

আবারও ব্যাট-বল নিয়ে মাঠে নামছেন শোবিজ তারকারা

ভারত-পাকিস্তানকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের

বোয়ালমারীতে মানব পাচার মামলার ২ আসামি গ্রেপ্তার

লালু-পিয়াস গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ, শুটার মান্নান নিহত

ভালো ফলাফল হওয়ায় শিক্ষার্থীদের মিষ্টিমুখ করালেন কলেজ কর্তৃপক্ষ