রবিবার , ১৯ মে ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ভারত গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১৯, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ

নাঈমুর রহমান, বিশেষ প্রতিনিধি :

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। দুদিন ধরে তাকে ফোনে বা কোনো মাধ্যমে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবারের সদস্যরা।

সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বার্তা প্রবাহকে বলেন, গত দুদিন ধরে বাবার সঙ্গে যোগাযোগ নেই। আমরা দুশ্চিন্তায় আছি। তবে সব উপায়ে চেষ্টা করছি।

তিনি আরও জানান, সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে। প্রয়োজন হলে আমরা পরিবারের লোকজন কলকাতা যাব।

গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান বলে জানিয়েছে তার পরিবার।

কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, স্থানীয় এমপি মহোদয়ের নিখোঁজ থাকার খবর লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা ৩ বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে ৫ বছরে সরিষার উৎপাদন বেড়েছে প্রায় ৪ গুন

কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা হৃদয়ে খুলনার

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাকিমপুরে কর্মচারী নিয়োগের নামে লাখ লাখ টাকার বানিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন

ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশ্যে

গভীর সমুদ্রের স্কুইডে নতুন সম্ভাবনা, মহিপুর মৎস্য বন্দর থেকে চীনে রপ্তানি, আসছে বৈদেশিক মুদ্রা

আলফাডাঙায় পৌর কৃষক দল নেতা খুন, সন্দেহভাজন স্ত্রী গ্রেফতার

পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ১৪ লাখ

জাপার চেয়ারম্যান রওশন এরশাদ