রবিবার , ১২ মে ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৮৯.২৬%

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১২, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ

ছবি ও সংবাদ >> পাভেল ইসলাম মিমুল, রাজশাহী : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০২৪ এ মোট শিক্ষার্থীদের সংখ্যা ২০০৮৫৩ জন। উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৯৮৯২৯ জন ও অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৯২৪ জন। মোট পাশের হার ৮৯.২৬%। জিপিএ ৫.০০ প্রাপ্ত ছাত্র/ছাত্রীর সংখ্যা ২৮০৭৪ জন। এদের মধ্যে ছাত্র ১২৫৭৯ জন এবং ছাত্রী ১৫৪৯৫ জন। বহিস্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ৬ জন। শতভাগ পাশকরা স্কুলের সংখ্যা ২৮৯টি। শতভাগ ফেলকরা স্কুলের সংখ্যা ২টি। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ২৬৮৫টি স্কুলের পরীক্ষা ২৬৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ৯০.৮৭% ,চাঁপাইনবাবগঞ্জ ৮৮.৮২%, নাটোর ৮৯.০৬%, নওগাঁ ৮৮.২৮%, পাবনা ৮৯.২৫% , সিরাজগঞ্জ ৮৭.৮৮%, বগুড়া ৮৯.৯২% এবং জয়পুরহাট জেলায় পাশ করেছে ৯০.৪৭%।

ফলাফল পর্যালোচনায় দেখা যায়,এবারে বেড়েছে পাশের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা,পাশাপাশি বেড়েছে শতভাগ পাশ ও ফেল করা স্কুলের সংখ্যাও।

এই শিক্ষাবোর্ডের অধীনে ৮৯ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৭৪ শিক্ষার্থী। যা গত বছর ছিল ২৬ হাজার ৮৭৭ জন। ২ হাজার ৬৮৫ স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ২৮৯ স্কুল থেকে। যা গত বছর ছিল ১৭৮টি স্কুল। এছাড়াও এবার দুইটি স্কুল থেকে কেউ পাস করেনি। যা গত বছর ছিল একটি।

বরাবরের মতো এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এবার মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৯০ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৮৬ দশমিক ৭৮ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪৯৫ ছাত্রী। আর জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫৭৯ জন ছাত্র।

রোববার (১২ মে) দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এসএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

নলছিটিতে তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ কর্মশালা ও কম্বল বিতরন

ঝিনাইদহ সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধি স্কুলটি ৯ বছরেও পূর্ণাঙ্গতাহীন

মিডিয়ার জীবনে মিজানের ১৬ বছরের পথচলা

উপজেলা নির্বাচনে কালীগঞ্জে আ’লীগের অভ্যন্তরীণ কোন্দল চরমে, বড় ধরনের সংঘাতের আশঙ্কা

মহেশপুরে সিনিয়র সরকারি জজ ও সিনিয়র জুডি. ম্যাজিস্ট্রেট আদালত উদ্বোধন

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

হাতের ইশারায় সালাম দেওয়া যাবে?

শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন সাকিব

জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহবান

বাঘারপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় ইটভাটায় জরিমানা, গুড়িয়ে দেয়া হয়েছে চুল্লি