শনিবার , ১১ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঈদে আসছে ববির ‌‘ময়ূরাক্ষী’

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১১, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : অবশেষে ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‌’ময়ূরাক্ষী’। আজ শনিবার নিজ ফেসবুকে ছবির পোস্টার প্রকাশ করে এই ঘোষণা দেন নির্মাতা গোলাম রাব্বানী।

ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন গ্ল্যামার গার্ল ববি ও দীপ জুটি। প্রেম ও প্রতারণার গল্পের এই চলচ্চিত্রটি একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

নির্মাতা গোলাম রাব্বানী বলেন, ‌এরই মধ্যে ছবিটি মুক্তি দেওয়ার জন্য কয়েকটি তারিখ আমরা নির্ধারণ করেছিলাম। কিন্তু সময়গুলো ঠিক ছবিটির জন্য পারফ্যাক্ট মনে হচ্ছিল না। ঈদে সবাই একটা ফেস্টিভ মুডে থাকে। তাই আমরা এই সময়টা বেছে নিয়েছি।

ছবিতে ববি ও দীপ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল ও কস্তূরী চৌধুরীসহ আরও অনেকে।

ময়ূরাক্ষীর সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, কোনাল, পুর্ণতা, তরসা ও জাহিদ নিরব।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

বেইলি রোড ট্র্যাজেডি: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

সাধারণ খেটে খাওয়া মানুষের হৃদয়ের স্পন্দনে আছেন ব্যারিস্টার কাজল

প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টার দায়িত্ব বণ্টন

বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের প্রশ্নই আসে না: হোয়াইট হাউস

পশুপ্রেমের গল্পে হিরণের নতুন সিনেমা ‌‘দ্য পাপ্পি’

খালেদা জিয়ার নাইকো মামলায় পরবর্তী সাক্ষ্য ১১ জুন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত নলছিটির সুমন, অর্থাভাবে চিকিৎসা চলছে না বাকি আহতদের

রাজাপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ব্যবসায়ীর ঘরে ডাকাতি, টাকা ও সোনাসহ মালপত্র লুট

ঢাকাসহ ১৬ অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

ঝিনাইদহে বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়ার নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন